চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহে চাষী পর্যায়ে মাছের বাজার

শাইখ সিরাজ শাইখ সিরাজ
৯:৫০ পূর্বাহ্ণ ২৫, জুলাই ২০১৬
কৃষি
A A

মাছ উৎপাদনে পৃথিবীর চার নম্বর আসনটি বাংলাদেশের। এ অর্জনের প্রমাণ দেয় ময়মনসিংহের গত বিশ বছরের মাছ চাষ বিপ্লব। এখানে অসংখ্য চাষী তৈরি হলেও মাছ বাজারজাত করার প্রশ্নে ক’দিন আগেও বাজার আর পাইকারদের মুখাপেক্ষী ছিলেন চাষীরা।

এই বঞ্চনা কাটিয়ে উঠতেই মাছচাষী হাশেম ব্যাপারী বছরখানেক আগে বাজার গড়ে তোলার উদ্যোগ নেন। হাশেম জানান, এর আগে অনেক দূরের বাজারে মাছ নিয়ে যেতে পরিবহনখাতে অনেক ব্যয় হতো। শুধু তাই নয়, এত দূরে নিয়ে যেতে যেতে মাছ নষ্ট হয়ে যেত। মধ্যস্বত্ত্বভোগীরা চাষীরা যে দামে বিক্রি করতেন তার চেয়ে অনেক বেশি টাকার লাভ করত।

এ কারণেই চাষীদের সুবিধার্থে হাশেম বাজার গড়ার উদ্যোগ নেন।

প্রতিদিন দুপুর থেকে মাত্র কয়েক ঘণ্টায় বাজারে সমাগম ঘটছে চার উপজেলার মাছচাষীর। বাজারে আসা মাছচাষীরা জানান, আগে চাষীদের মাছ বিক্রির জন্য পাইকারদের কাছে যেতে হতো। এখন পাইকাররাই তাদের কাছে আসে। এখন নিজেরাই সরাসরি বাজারে বিক্রি করতে পারায় মাছের ভালো দাম পাচ্ছেন তারা।

অন্যদিকে ক্রেতারাও লাভবান হচ্ছেন এই বাজার থেকে। তারা জানান, সরাসরি কৃষকের কাছ থেকে কিনতে পারায় তারা কম দামে তাজা মাছ নিতে পারছেন। স্থানীয় বাজার হওয়াতে আনুষঙ্গিক সব খরচই কমে যায় বলে মনে করেন মাছ চাষ উদ্যোক্তা নূরুল হক।

বাজারে প্রতিদিন ভীড় জমছে মাছ পাইকার ও ব্যবসায়ীদের। বলছেন, এই চাষী বাজার গড়ে ওঠায় তারাও লাভবান। তাদের মতে, এই বাজারের ফলে ক্রেতা-বিক্রেতা দু’জনেরই উপকার হচ্ছে। বেশিক্ষণ বসেও থাকতে হচ্ছে না। অল্প সময়েই মাছ বিক্রি করে বিক্রেতারা চলে যেতে পারেন।

বাজারকে ঘিরে বাড়তি আয়েরও ব্যবস্থা রয়েছে অনেকের। বাজারে মাছের আড়তের পাশাপাশি একটি বরফের কলও দিয়েছেন বলে জানান এক মাছ ব্যবসায়ী।

তবে ক্রেতা-বিক্রেতার সুবিধার জন্য বাজারের অবকাঠামো উন্নয়নের দাবি উদ্যোক্তাদের। তারা জানান, বাজারের জন্য নিজস্ব পানির ব্যবস্থা নেই, বসার ঘর নেই। বৃষ্টিতে ভিজেই মাছ বিক্রি করতে হয় তাদের। নর্দমার ব্যবস্থা ও বাজারের মেঝে পাকা হলে এবং গাড়ি আসার ব্যবস্থা হলে সবারই খুব সুবিধা হবে বলে জানান ক্রেতা-বিক্রেতা ও উদ্যোক্তারা।

এই বাজারের মাধ্যমে চাষীদের স্বপ্ন পূরণের উদ্যোগ নিতে হয়েছে চাষীদেরকেই। চাষী উৎপাদক হয়ে নিজের ক্ষমতায়ন বা আর্থিকভাবে লাভবান কোনোটাই হতে পারতেন না। এটা সম্ভব হয়েছে বাজারের মাধ্যমে। চাষীদের এই বাজারের সম্প্রসারণ হতে পারে পুরো বাংলাদেশ জুড়ে। তাদের আশা, এই উদ্যোগ এগিয়ে নিতে সাহায্যের হাত বাড়াবে সরকার ও প্রশাসন।

ট্যাগ: ময়মনসিংহমাছ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ময়মনসিংহে চাষী পর্যায়ে মাছের বাজার

পরবর্তী

গাইবান্ধায় রাস্তায় ধান ফেলে কৃষকের বিক্ষোভ

পরবর্তী

গাইবান্ধায় রাস্তায় ধান ফেলে কৃষকের বিক্ষোভ

গাইবান্ধায় রাস্তায় ধান ফেলে কৃষকের বিক্ষোভ

সর্বশেষ

মক্কায় ভিড়ের মধ্যে হিজাবে টান, আতঙ্কিত রাখির মুখে ‘আল্লাহু আকবর’

আগস্ট ৩০, ২০২৬

তিন ভবনের উদ্বোধন, বিইউপির ১৪ দলকে পুরস্কৃত করলেন সেনাপ্রধান

আগস্ট ৩০, ২০২৬

রাজধানীর প্রধান সড়কে বন্ধ হচ্ছে অটোরিকশা, আসছে নতুন শর্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT