চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটির ৬ গোলে আগুয়েরোর ৩টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

শেষ ১৯৮৭ সালে ঘরের মাঠে হার্ডাসফিল্ডের বিপক্ষে জয় পেয়েছিল ম্যানচেস্টার সিটি। পরে ৩১ বছরের লম্বা এক খরা কাটিয়ে সেই দলের বিপক্ষে ঘরের মাঠে আবারও জয়ের উল্লাসে মাতল সিটিজেনরা। দলের জার্সি গায়ে ১৩তম হ্যাটট্রিক করে যার নেতৃত্ব দিয়েছেন সার্জিয়ো আগুয়েরো।

রোববার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে হার্ডাসফিল্ডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি। আগুয়েরোর হ্যাটট্রিকের পাশাপাশি একটি করে গোল পেয়েছেন গ্যাব্রিয়েল জেসাস ও ডেভিড সিলভা। আরেকটি গোল প্রতিপক্ষ নিজেদের জালেই জড়িয়েছে।

ম্যাচের ২৫ মিনিটে গোলরক্ষক এডারসনের আকাশে ভাসিয়ে দেয়া বলকে জালে জড়িয়ে গোল উৎসবের শুরু করেন আগুয়েরো। তার ১০ মিনিট পর প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে নিজের জোড়া গোলটাও আদায় করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

Banglabid

অবশ্য তার দুই মিনিট আগে জেসাস দলের দ্বিতীয় গোলটি করায় বিরতির আগেই সিটিজেনদের ৩ গোলের উল্লাস করা হয়ে যায়। বিরতিতে যাওয়ার আগে ৪৩ মিনিটে হার্ডাসফিল্ডের হয়ে ব্যবধান কমান জন গোরেঙ্ক-স্টাঙ্কোবিচ।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আবারও গোল পায় ম্যানসিটি। এবার গোলের খাতায় নাম ডেভিড সিলভার। সিটিজেনদের হয়ে তার ২৫০তম ম্যাচটি স্মরণীয়ই হয়ে থাকল স্প্যানিশ মিডফিল্ডারের।

আগুয়েরোর হ্যাটট্রিক পূর্ণ করা গোলটি এসেছে ৭৫ মিনিটে। দারুণ এক ব্যাকহিলে ইংলিশ প্রিমিয়ার লিগে নবম ও সবমিলিয়ে ১৩তম হ্যাটট্রিকটি করেন এ ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগের ইতিহাসে আগুয়েরোর চেয়ে বেশি হ্যাটট্রিক আছে কেবল অ্যালান শিয়েরার, ১১টি।

Reneta

পাঁচ গোলের ব্যবধানই বিশাল, এরপরও ম্যানসিটিকে ষষ্ঠ গোলটি একপ্রকার উপহার দেন হার্ডাসফিল্ড ডিফেন্ডার টেরেন্স কনগালো। নিজ দলের এক খেলোয়াড়ের গায়ে লাগা বল তার গায়ে লেগে জালে জড়ালে বড় ব্যবধান জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

এ জয়ে দুইয়ে দুই হল ম্যানসিটির। নতুন মৌসুমে দুই জয়ে তাদের পয়েন্ট হল ৬, অবস্থান টেবিলের শীর্ষেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগ ২০১৮ম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসসার্জিও আগুয়েরো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রবল তাপদাহ: প্রকৃতির প্রতিশোধ

পরবর্তী

পান্ডিয়া ঝড়ে লণ্ডভণ্ড ইংল্যান্ড

পরবর্তী

পান্ডিয়া ঝড়ে লণ্ডভণ্ড ইংল্যান্ড

সোমবার আরাফাত ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT