চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাথুজের কাঠগড়ায় বোলাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৭ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

জিম্বাবুয়ের সঙ্গে ঘরের মাঠে সিরিজ হারের কারণেই অ্যাঞ্জেলো ম্যাথুজ হারিয়েছিলেন নেতৃত্ব। হাথুরুসিংহে কোচ হয়ে ফিরিয়ে দেন হারানো মর্যাদা। নতুন শুরুটাও ভাল হল না ম্যাথুজের, হাথুরুরও। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমে জিম্বাবুয়ের বিপক্ষে ১২ রানে হেরে মাঠ ছেড়েছে শ্রীলঙ্কা।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে আসা ম্যাথুজের কণ্ঠে ঝরল বোলিং নিয়ে হতাশার কথা, ‘আমরা কিছুটা হতাশ। ভাল খেলতে পারিনি। নতুন বলে শুরুটা বাজে হয়েছে।  প্রথম ১০ ওভারে ওদের দারুণ শুরু করতে দিয়েছে বোলাররা। মাঝে আমরা ফিরেছিলাম। শেষ কিছু ওভারে আবার তারা উইকেট ধরে রেখে ভাল খেলে গেছে। থিসারা ও আসিলা ভাল করেছে। আমরা মাঠে তাদের মতো ভাল করতে পারিনি।’

ম্যাথুজ টস জিতে ফিল্ডিং নিয়েছেন জিম্বাবুয়েকে অল্প রানে বেঁধে রাখতে। আগেরদিন যারা বাংলাদেশের সঙ্গে দুইশ রানের আগেই ‍গুটিয়ে গেছে, তাদের আত্মবিশ্বাস তলানিতে থাকবে এমনটা ধরেই। কিন্তু উল্টো লঙ্কান বোলাররাই ২২ গজে আত্মবিশ্বাস হারিয়ে বসলেন।

Banglabid

দারুণ সূচনা এনে দেয়া হ্যামিল্টন মাসাকাদজা থামেন ৭৩ রানে। পাঁচ নম্বরে নেমে করা সিকান্দার রাজার ৬৭ বলে ৮১ রানের ইনিংসে জিম্বাবুয়ে তোলে ২৯০ রান। জবাবে কুশল পেরেরা ৮০ ও থিসারা পেরেরার ৩৭ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংসের পরও ১১ বল আগে ২৭৮ রানে অলআউট শ্রীলঙ্কা।

বাংলাদেশ না শ্রীলঙ্কা, ত্রিদেশীয় সিরিজে কাকে বেশি শক্তিশালী মনে হচ্ছে? এমন প্রশ্নে মঙ্গলবার তুলনায় যেতে চাননি ম্যাথুজ। শক্তির বিচার করলে নিশ্চিতভাবে বাংলাদেশকেই এগিয়ে রাখতেন শ্রীলঙ্কার অধিনায়ক। জিম্বাবুয়েকে কেন বারবার ভয়ঙ্কর প্রতিপক্ষ বলছিলেন বুধবার মিরপুরে সেটিও বুঝেছে তার দল।

Reneta

 

ব্যাট হাতে জ্বলে ওঠার পর বল হাতে ১০ ওভারে ৫৪ রানে এক উইকেট। সিকান্দার রাজা হয়েছেন ম্যাচসেরা। প্রথম ম্যাচেও দেখিয়েছেন অলরাউন্ড নৈপুণ্য। বাংলাদেশে ধারাবাহিক পারফরম্যান্সের রহস্য জানতে চাওয়া হলে রাজা বললেন, ‘বিপিএল খুব কাজে দিয়েছে। এখানে ও চট্টগ্রামে খেলেছি। সেই অভিজ্ঞতা খুব কাজে দিয়েছে।’

লঙ্কা-বধ নিয়ে রাজা বলেন, ‘আমাদের সাফল্যের পেছনে আছে আত্মবিশ্বাস, চারিত্রিক উৎকর্ষতা এবং পারস্পারিক বিশ্বাস। ২০১৯ বিশ্বকাপের বাছাইপর্বে যাওয়ার আগে সব দলকেই আমরা একটি বার্তা দিতে চাই, প্রতিটি দলের বিপক্ষে জয়ের সামর্থ্য আমাদের আছে।’

রাজার দল সব প্রতিপক্ষে চোখ রাখাতে পারবে কিনা সেটা সময়ই বলবে। আপাতত শ্রীলঙ্কা তাদের খড়গের নিচে আছে। সর্বশেষ ৬ বারের দেখায় শ্রীলঙ্কাকে ৪ বার হারিয়েছে সে জিম্বাবুয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই কোরিয়াকে একই পতাকাতলে আনছে অলিম্পিক

পরবর্তী

কক্সবাজারে একই পরিবারের ৪ জনের রহস্যজনক মৃত্যু

পরবর্তী
কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে একই পরিবারের ৪ জনের রহস্যজনক মৃত্যু

ঢাকায় উপনির্বাচন না হলে ক্ষতি কী?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে নতুন যে নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের নতুন মানচিত্রে হরমুজ প্রণালি এখন ‘মার্কিন ভূখণ্ড’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশের সরকার, লাভ-ক্ষতি কী হবে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT