চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই কোরিয়াকে একই পতাকাতলে আনছে অলিম্পিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

সাউথ কোরিয়ায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে একই পতাকা নিয়ে অংশগ্রহণ করতে সম্মত হয়েছে দুই কোরিয়া। দুই দেশের একত্রিতস্থল পানমুনজান গ্রামে আলোচনা শেষে তারা যৌথভাবে একটি নারী হকি প্রতিযোগিতারও আয়োজন করতে সম্মত হয়েছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন। তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে উভয়পক্ষের কিছু জনসাধারণই।

নর্থ কোরিয়া মার্চ করার জন্য ১৫০ সদস্যের প্যারা-অলিম্পিক্সের একটি প্রতিনিধিদল পাঠাতেও সম্মত হয়েছে। তবে এটি সুইজারল্যান্ডের লাউসনে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) মিটিংয়ে অনুমোদিত হতে হবে, কারণ নির্ধারিত সময়সীমার মধ্য রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হয়েছে নর্থ কোরিয়া।

নর্থ কোরিয়ার পারমাণবিক অস্ত্রের দ্রুত অগ্রগতির মধ্যেই সাম্প্রতিক আলোচনাটি অনুষ্ঠিত হল। দুই বছরের সময়সীমায় নর্থ ও সাউথ কোরিয়ার মধ্যে এটিই উচ্চ পর্যায়ের আলোচনা। আগামী ৯-২৭ ফেব্রুয়ারি সাউথ কোরিয়ার পিয়ংচ্যানে অনুষ্ঠিত হবে শীতকালীন অলিম্পিক।

পরিকল্পনা বাস্তবায়িত হলে নর্থ কোরিয়ার কয়েকশ’ শক্তিশালী প্রতিনিধি- যার মধ্যে ২৩০ জন চিয়ারলিডার, ১৪০ জন অর্কেস্ট্রার সঙ্গীতশিল্পী এবং ৩০ জন টেকহন্ডো অ্যাথলেটস অলিম্পিকে অংশগ্রহণের জন্য সীমান্ত পাড়ি দেবে।

দুই কোরিয়ার হকি কোচ ও রক্ষণশীল গণমাধ্যমগুলো এনিয়ে আবার উদ্বেগ প্রকাশ করেছে। অনেকে বলছেন, এতে সাউথ কোরিয়ার মেডেল জয়ের সুযোগ নষ্ট হবে।

সাউথ কোরিয়ার ১০ হাজার মানুষ অনলাইনে গণস্বাক্ষর করে প্রেসিডেন্ট মুন জে ইনের কাছে এ পরিকল্পনা বাতিল করার জোরাল আহ্বান জানিয়েছেন।

Reneta

আর এই পরিকল্পনাকে সন্দেহের চোখে দেখছে জাপান। তারা বলছে, পিয়ংচ্যানের এ ‘বিশ্রী মুগ্ধতায়’ বিশ্বকে অন্ধ হয়ে থাকাটা উচিত হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিকনর্থ কোরিয়াসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

জি-টু-জি চুক্তিতে ১৬ হাজার ৮৮৮ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সুপারিশ

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

জুলাই ৩০, ২০২৬
ফাইল ছবি

রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বর্ষণের আভাস

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জুলাই ৩০, ২০২৬

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT