চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ম্যাট্রিক্স’র প্রস্তাব ফিরিয়ে আফসোস করেন ম্যাডোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২১
বিনোদন
A A

‘ম্যাট্রিক্স’ ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন ম্যাডোনা। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। এখন বিষয়টি নিয়ে ভীষণ আফসোস করেন তিনি, এমনটাই জানালেন ‘দ্য টুনাইট শো উইথ জিমি ফ্যালন’ অনুষ্ঠানে।

ম্যাডোনা গানের জগতের তারকা হলেও অভিনয়েও কম নন। ২৫টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার মাঝে ১৯৯৬-এর ‘এভিটা’ অন্যতম। এই ছবির জন্য ‘গোল্ডেন গ্লোব’-এ সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন তিনি। একই সময়ের আরেকটি জনপ্রিয় ছবি ‘দ্য ম্যাট্রিক্স’। প্রস্তাব পেয়েও এই সাইন্স ফিকশন ছবিটি ফিরিয়ে দিয়েছিলেন ম্যাডোনা।

সম্প্রতি ‘দ্য টুনাইট শো উইথ জিমি ফ্যালন’ অনুষ্ঠানে ম্যাডোনাকে জিজ্ঞেস করা হয়েছে, কোন চরিত্রগুলোর জন্য আফসোস করেন তিনি। উত্তরে তিনি জানান, ‘দ্য ম্যাট্রিক্স’-এর জন্য এখনও আফসোস করেন তিনি। এছাড়াও ‘ব্যাটম্যান রিটার্নস’ ছবিতে ‘ক্যাটওমেন’ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েও হাতছাড়া করার আফসোস রয়ে গেছে তার।

Banglabid

এই প্রসঙ্গে ম্যাডোনা বলেন, ‘ম্যাট্রিক্স-এর কাজ ফিরিয়েছি, বিশ্বাস হয়? এই আফসোস আজীবন বয়ে বেড়াবো।’

দ্য ম্যাট্রিক্স (১৯৯৯) হলিউডের একটি ব্লকবাস্টার সাইন্স ফিকশন ছবি। ওয়াচোস্কি ভাইদের বানানো সেই ছবিতে নিও নামের এক কম্পিউটার হ্যাকারের সাথে মরফিউস নামে আরেক হ্যাকারের দেখা হয় এবং সে তাকে ২০০ বছর পরের পৃথিবীতে নিয়ে যায় যেখানে সাইবার ইন্টেলিজেন্স দুনিয়াকে শাসন করছে। ছবিতে নিও চরিত্রে অভিনয় করেছেন কিয়ানু রিভস। ছবিটি পুরো বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিয়ানু রিভসম্যাট্রিক্সম্যাডোনালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্ধ করে দেয়া হলো শাহরুখের বিজ্ঞাপন

পরবর্তী

বিএনপি নিজেদের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায়: কাদের

পরবর্তী

বিএনপি নিজেদের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায়: কাদের

উন্নয়নের পাশাপাশি পরিহার করতে হবে পুরোনো চিন্তা-ভাবনা

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT