চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ম্যাজিক দেখাতে পারে পাকিস্তান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ২৮, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ওয়াকার ইউনুস

ওয়াকার ইউনুস

বিশ্বকাপে ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়ার মতো দলগুলো নিয়ে যত আলোচনা, ততটা নেই পাকিস্তানকে ঘিরে। কিন্তু কেউ কেউ মনে করছেন সরফরাজ আহমেদের দল ১৯৯২ সালের মতো অঘটন ঘটিয়ে বিশ্বকাপ জিততে পারে। তাদেরই একজন ওয়াকার ইউনুস।

পাকিস্তানের কিংবদন্তি সাবেক পেস বোলারের কথায়, ‘১৯৯২ সালে আমরা বিশ্বকাপ জিতেছিলাম। তারপর ২৭ বছর পেরিয়ে গেছে। এবার একই ঘটনা ঘটতে পারে।’

কেন একথা বলছেন ওয়াকার? ১৯৯২ বিশ্বকাপের দলে ছিলেন না তিনি। চোটের জন্য বাদ পড়েছিলেন। তার যুক্তি, ‘সেবার কেউ আমাদের বিশ্বকাপ জেতার মতো দল বলে ধরেনি। আন্ডারডগ ছিলাম আমরা। কিন্তু ছন্দটা পেয়ে গিয়েছিলাম এবং শেষপর্যন্ত বিশ্বকাপ জিততে পেরেছিলাম। এবারও তেমন ঘটতে পারে। এটুকু বলতে পারি, এই দলটার ম্যাজিক দেখানোর ক্ষমতা আছে।’

Banglabid

ওয়ানডে ক্রিকেটে ২৬২ ম্যাচে ৪১৬ উইকেট রয়েছে তার নামের পাশে। একসময় জাতীয় দলের কোচও ছিলেন। সেই ওয়াকার বলছেন, ‘এবারও পাকিস্তান আন্ডারডগ। শুধু শুরুটা ভালো হওয়া দরকার। কারণ, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে শুরুর দিকে কয়েকটা ম্যাচ হারা মানে চাপ তৈরি হয়ে যাওয়া। সেটা হলে কিন্তু পরিস্থিতি সামলানো কঠিন হয়ে যাবে।’

২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর সাত সিরিজের মধ্যে মাত্র দুটিতে জিততে পেরেছে পাকিস্তান। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ০-৪ হেরেছেন সরফরাজরা। তবে চারটে ওয়ানডে ম্যাচেই ৩০০’র উপর রান করেছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। যেটাকে পজিটিভ দিক বলে ধরছেন ওয়াকার।

‘ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কিন্তু পাকিস্তান বড় রান তুলেছে। এটা পজিটিভ দিক। বাবর আজম, হারিস সোহেলরা ফর্মে আছে। ফখর জামান, ইমাম-উল হকরাও নিজেদের ক্রমশ মেলে ধরছে। এদেরকে ধারাবাহিকভাবে রান করতে হবে। তবে দলের সবচেয়ে বড় দুর্বলতা হল ফিল্ডিং। এটা যদি শুধরে নিতে পারে তা হলে স্বপ্ন দেখাই যায়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াকার ইউনুসপাকিস্তান ক্রিকেটবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কারাগারে খালেদা জিয়ার জন্য ৩০ টাকার ইফতার, একই পথে বিএনপি

পরবর্তী

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের শেষ সময় ৩০ জুন

পরবর্তী

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের শেষ সময় ৩০ জুন

'একটু প্রেম দরকার' শেষ করছেন শাকিব খান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT