চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচটা পাঁচদিনে যাবে: নাসির

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:০১ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
নাসির সংবাদ সম্মেলনে কথা বলছেন, পেছনে চ্যানেল আই অনলাইন লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: সাড়ে তিন দিনে শেষ হওয়া মিরপুর টেস্টে দুই দিনে পড়েছিল ২১ উইকেট। চট্টগ্রাম টেস্টের দুই দিনে উইকেট পড়ল মাত্র ১২টি। দ্বিতীয় টেস্টের ভাগ্যে কী তাহলে ড্রয়ের মত ফল লেখা হতে যাচ্ছে? বাংলাদেশ দলের অলরাউন্ডার নাসির হোসেন অবশ্য এখনই ম্যাচের ফল নিয়ে ভাবছেন না। তবে বুঝতে পারছেন পঞ্চম দিনে গড়াবে খেলা।

‘আমরা এখনও ৮০ রানে এগিয়ে আছি। ক্রিকেট এমন একটা খেলা, এখানে কিছুই বলতে পারবেন না। আমরা একটু ব্যাকফুটেই আছি। টেস্টে এক-দেড় ঘণ্টায় অনেক কিছু বদলে যায়। বোলাররাও খারাপ করে নাই। যদি দেখেন, ওয়ার্নার এতো ধীরে ব্যাটিং করে না। আজ করেছে। মানে আমরা বোলিংটা ভালো করেছি। শুধু উইকেটটাই পড়েনি। যেকোনো মুহূর্তে খেলা বদলে যেতে পারে। আজ বা কালই রেজাল্ট হবে না; খেলা পাঁচদিনে যাবে। আমরা অবশ্য রেজাল্ট নিয়ে ভাবছি না। আমাদের হাতে যা করার আছে, তা নিয়েই চিন্তা করছি।’

বাংলাদেশের করা ৩০৫ রানের জবাবে অস্ট্রেলিয়া দুই উইকেট হারিয়ে তুলেছে ২২৫ রান। অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ৮৮ ও হ্যান্ডসকম্ব ৬৯ রানে অপরাজিত থেকে দিনটা নিজেদের করে নিয়েছেন।

Banglabid

সেপথে মিরপুরের উইকেটের সঙ্গে বন্দরনগরীর উইকেটের পার্থক্যটাই বড় করে দেখছেন নাসির, ‘মিরপুরে খুব হেল্প ছিল। এখানে তেমন বাউন্স পাচ্ছে না বোলাররা। স্টাম্পের বল তেমন টার্নও করছে না। বাইরে যে জায়গায় রাফ হয়ে গেছে, সেখানে টার্ন হচ্ছে। স্টাম্পের বল টার্ন করলে লাভ হত।’

মঙ্গলবার ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। ২৩.২ ওভার খেলে যোগ হয় ৫২ রান। ১৯ রান নিয়ে শুরু করা নাসির ফেরেন ৪৫ করে। মুশফিকের বিদায়ের পর মিরাজকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেছিলেন। জুটিতে ২৮ রান যোগ হওয়ার পর লাঞ্চের কিছু আগে অ্যাগারের বলে কাট করতে গিয়ে ধরা পড়েন উইকেটরক্ষকের হাতে।

নাসিরের লক্ষ্য ছিল শেষ পর্যন্ত ব্যাটিং করার। সেটি না করতে পারায় আক্ষেপ তার কণ্ঠে, ‘চাইছিলাম শেষ পর্যন্ত খেলতে। সবচেয়ে বড় কথা, মিরাজের সঙ্গে দারুণ জুটি হচ্ছিল। যতোটা বেশি পারি রান করতে চেয়েছিলাম। দলের খুব কাজে লাগতো। কিন্তু দুঃখজনকভাবে সেটা হয়নি।’

Reneta

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসির হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT