চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাকগ্রার ভবিষ্যদ্বাণীতে আশেজের প্রথম টেস্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আর মাত্র দু’দিন বাকি। ১ অগস্ট থেকে বার্মিংহ্যামের এজবাস্টনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার প্রথম অ্যাশেজ টেস্ট । তার আগে দলকে তাতাতে নেমে পড়লেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। তার বক্তব্য, অন্য টেস্টের সঙ্গে অ্যাশেজের কোথাও একটা ফারাক থেকে যায়।

বিবিসিতে লেখা এক কলামে ম্যাকগ্রা লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় জন্ম যাদের, যারা ক্রিকেট খেলার স্বপ্ন দেখে বড় হয়েছে, তাদের কাছে অ্যাশেজের আবেদন অন্যত্র। আমি জানি, সদ্য বিশ্বজয়ী ইংল্যান্ডের কাছে এই অ্যাশেজ নিয়ে বাড়তি উন্মাদনা থাকবে।’

এর পর ম্যাকগ্রা বলেছেন, ইংল্যান্ডের বর্তমান টেস্ট দলের পারফরম্যান্স ততটা ভালো নয়। মনে করিয়ে দিচ্ছেন, সপ্তাহ খানেক আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৮৫ রানে চার দিনের টেস্টের প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ডের।

Banglabid

ম্যাকগ্রার মতে, ‘চার নম্বরে জো রুটই তাদের একমাত্র খেলোয়াড়। কিন্তু, তার আগে যারা এসেছিল, তারা সেটেল করতে পারেনি। আমি আমার ক্যারিয়ারে বল করেছি মাইকেল আথারটন, অ্যালেক স্টুয়ার্ট, নাসের হুসেইন, মাইকেল ভন এবং মার্কাস ট্রেসকোথিককে। আমি মনে করি না, বর্তমান দলে তাদের মতো একজনও ব্যাটসম্যান আছে, যে সিরিজের পর সিরিজ ধারাবাহিকতা দেখাতে পারে। তাই মনে হয়, প্রথম টেস্টেই আমরা তাদের হারাতে পারব। আর সেটা হলে ৭৫ শতাংশ লড়াইটা জেতা হয়ে গেল। সিরিজ জিতব কি না, এখনই বলা শক্ত। কিন্তু সেটা হলে দুর্দান্ত ব্যাপার হবে। তবে আমি এমন ভবিষ্যদ্বাণী করতে পারব না।’

নিজের অ্যাশেজ স্মৃতি নিয়ে ম্যাকগ্রা লিখেছেন, ‘শীতের রাতে রেডিও শোনা, কিংবা টিভিতে সিনেমা দেখতে দেখতে অস্ট্রেলিয়ার ঝকঝকে সুর্যোদয়ের অপেক্ষা করা-এ সবই মনে পড়ে। ১৯৯৩ সালে আমি তখন অ্যাকাডেমির ছাত্র। সে সময় অ্যাশেজ দেখার স্মৃতি আজও মনে আছে। এরপর ১৯৯৭ সালে অস্ট্রেলিয়া যখন ইংল্যান্ডে খেলতে এল, তখন সেটাই ছিল আমার প্রথম ট্যুর। প্রথম টেস্টে কোনো কিছুই ঠিক মতো করতে পারিনি। বল লাইন এবং লেন্থে রাখতে সমস্যা হচ্ছিল। কোচ জিওফ মার্শ পরের দিন নেটে দু’ঘণ্টা বল করিয়েছিলেন আমাদের লাইন এবং লেন্থ ঠিক রাখার জন্য।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৯ম্যাকগ্রালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিফাত হত্যার পেছনে মাদককে বড় কারণ মনে করেন স্থানীয়রা

পরবর্তী

রাস্তা বন্ধ করে পল্টন মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ

পরবর্তী
পল্টন মোড়-চরমোনাই

রাস্তা বন্ধ করে পল্টন মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ

ধর্ষণ অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন নেইমার

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT