চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহামেডান-শেখ জামাল ম্যাচের দিকে তাকিয়ে রূপগঞ্জ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:২২ অপরাহ্ণ ২০, মে ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার লিগে শেষ রাউন্ডে জয় তুলে সুপার লিগের আশা বাঁচিয়ে রেখেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শনিবার ফতুল্লায় পারটেক্স স্পোর্টিং ক্লাবকে তারা হারিয়েছে ৫ উইকেটে। এ জয়ের ফলে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সমান ১২ পয়েন্ট তাদের। রূপগঞ্জ তাকিয়ে রোববারের ম্যাচের (মোহামেডান-শেখ জামাল) দিকে।

ওই ম্যাচের জয়ী দল সরাসরি উঠে যাবে সুপার লিগে। হেরে যাওয়া দলের সঙ্গে রানরেটের সমীকরণ হবে রূপগঞ্জের। রান রেটে এগিয়ে থাকা দল ছয় নম্বর দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করবে। মোহামেডান ও শেখ জামালের চেয়ে রানরেটে পিছিয়ে রূপগঞ্জ।

এরই মধ্যে চারটি দল সের ছয়ের সুপার লিগ নিশ্চিত করে ফেলেছে। গাজী গ্রুপ ক্রিকেটার্স (সর্বোচ্চ পয়েন্ট নিয়ে), গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড, প্রাইম দোলেশ্বর ও প্রাইম ব্যাংক।

Banglabid

শেষ রাউন্ডের ম্যাচটিতে রূপগঞ্জ হেরে গেলে মোহামেডান ও শেখ জামালের সুপার লিগ নিশ্চিত হয়ে যেত। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এ ম্যাচে পারটেক্সের দেয়া ২৭৩ রানের টার্গেট তাড়া করতে নামে রূপগঞ্জ। পাকিস্তানি ক্রিকেটার রাজা আলী ধার ৯৯ ও মাহমুদুল হাসান ৭০ রানের ইনিংস খেললে চার বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রূপগঞ্জ।

পারটেক্সের মামুন হোসেন নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নুরুজ্জামান মাসুম, বিশ্বনাথ হালদার ও ইমরান আলী।

এরআগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭২ রান তোলে পারটেক্স। নার্ভাস নাইনটির শিকার হন দলের ভারতীয় ব্যাটসম্যান জটিন সাক্সেনা। ফতুল্লায় ব্যাট হাতে ঝড় তোলেন এ ডানহাতি ব্যাটসম্যান। মাত্র ৫০ বলে ১১টি চার পাঁচটি ছয়ে ৯১ রান করে সাজঘরে ফেরেন। এছাড়া সাজ্জাদ হোসেন করেন ৫০ রান।

Reneta

দুই মৌসুম পর প্রিমিয়ার লিগে ফেরা সৈয়দ রাসেল নেন চার উইকেট। ১০ ওভারে মাত্র ৩৮ রান দেন এ বাঁহাতি পেসার। স্পিনার মোশাররফ হোসেন রুবেল নিয়েছেন তিনটি উইকেট। একটি করে উইকেট নেন রাজা আলী ধার ও নাঈম ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লর্ডসে সম্মানিত ইউনিস

পরবর্তী

নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

পরবর্তী

নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

মার্শাল-নাফীসের ব্যাটে আবাহনীকে হারাল দোলেশ্বর

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT