চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মোস্তাফিজ পারলে আমি কেন পারব না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মাত্র ১২৭ রানের পুঁজি নিয়েও ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। শেষ ওভারে ১৩ রান ডিফেন্ড করে জয়ের নায়ক মোহাম্মদ সাইফউদ্দিন। ম্যাচে ৪ উইকেট শিকার করা এ পেসার জানালেন, শেষ ওভারে বল হাতে নিতেই চোখে ভেসেছে মোস্তাফিজের ছবি।

রাজশাহীর পেসার মোস্তাফিজুর রহমান মিরপুরেই রংপুর রাইডার্সের বিপক্ষে ৯ রান ডিফেন্ড করে ম্যাচ জেতান তার দলকে। সেটিই অনুপ্রেরণা হিসেবে নিয়ে সফল সাইফউদ্দিন।

‘মোস্তাফিজ একইরকম একটা ম্যাচ জিতিয়েছিল রংপুরের বিপক্ষে। আমি এগুলো অনুভব করছিলাম। মোস্তাফিজ আমার বয়সী। ও পারলে আমি কেন পারব না, এই জিনিসটা মাথায় রেখে আমি বল করে সফল হয়েছি।’

প্রথম বলে রুবেল হোসেনকে এলবিডব্লিউ করে জয়ের আশা দেখান সাইফউদ্দিন। শাহাদাত হোসেন রাজিব ১ রান নিয়ে স্ট্রাইক দেন আন্দ্রে রাসেলকে। শেষ চার বলে দরকার তখন ১২ রান। পরের দুই বল দেন ডট। তাতে শেষ দুই বলে দরকার পড়ে দুটি ছক্কা।

পঞ্চম বলে ঠিকই ছক্কা মেরে বসেন রাসেল। বলটা অফস্টাম্পের অনেকটা বাইরে করেছিলেন সাইফউদ্দিন। নাগালের বাইরের বলটিও অদ্ভূতভাবে লংঅফের উপর দিয়ে মেরে বসেন এ বিস্ফোরক ব্যাটসম্যান।

শেষ ডেলিভারির আগে মিরপুরে নেমে আসে পিনপতন নীরবতা। দারুণ এক ইয়র্কারের মুখে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটেেট পেছন দিয়ে ৪ রানের বেশি নিতে পারেননি রাসেল। তাতে ১ রানের দারুণ এক জয় পেয়ে যায় কুমিল্লা। নিখুঁত বোলিং করে যাওয়া সাইফউদ্দিন ম্যাচ শেষে জানান কী পরিকল্পনায় করেছেন শেষের ছয়টি বল।

‘সবাই পরিকল্পনা নিয়ে আগায়। আমার পরিকল্পনা ছিল ওয়াইড ইয়র্কার (যে বলে ছয় হজম করেন)। তবে আন্দ্রে রাসেল পাওয়ার হিটার, সে ভালো একটা ছয় মেরে দিয়েছে। যেহেতু ওয়াইড ইয়র্কার হয়নি তাই শেষ বল ১০০% ইয়র্কার করেছি।’

ট্যাগ: কুমিল্লা ভিক্টোরিয়ানসবিপিএল-২০১৯বিপিএল-৬মোহাম্মদ সাইফউদ্দিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘খুব বাজে খেলছি যে কারণে দলের এই অবস্থা’

পরবর্তী

দর্শকের প্রশ্ন, তিশার বিপরীতে কেন সিয়াম?

পরবর্তী

দর্শকের প্রশ্ন, তিশার বিপরীতে কেন সিয়াম?

ঘুড়িতে

নানা রঙের ঘুড়িতে বর্ণিল কক্সবাজার সৈকতের আকাশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমালয়ের হ্রদে বন্যার ঝুঁকি কমায় চীনের আবার উদ্ধার অভিযান শুরু

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT