চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খুব বাজে খেলছি যে কারণে দলের এই অবস্থা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুর চার ম্যাচে টানা জয়। তাতে শিরোপার অন্যতম দাবিদার হয়ে ওঠা ঢাকা ডায়নামাইটস শেষটায় এসে দেখছে মুদ্রার উল্টো পিঠ। টানা পাঁচ ম্যাচ হেরে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে তাদের শেষ চারে ওঠাই। শুক্রবার মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের দেয়া ১২৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে সাকিব আল হাসানের দল করতে পারে ১২৬।

শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইটানসকে হারাতে না পারলে এবারের বিপিএল থেকে ছিটকে পড়বে ঢাকা। আর তখন চার দলের প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংসের।

হারের বৃত্ত থেকে কিছুতেই বের হতে পারছে না ঢাকা। অথচ কী শুরুটাই না করেছিল তারা! শুরু আর শেষের মধ্যে পার্থক্য অবাক করার মতোই। ঢাকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান এক কথায় দিয়ে দিলেন উত্তরটা, খুব বাজে খেলাতেই এমন হাল।

কুমিল্লাকে ১২৭ রানে আটকে রেখে আজই প্লে-অফ নিশ্চিত করার সুযোগ তৈরি করেন বোলাররা। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় সুযোগ হাতছাড়া করেছে গত আসরের রানার্সআপ দলটি। আজকের ম্যাচ তো বটেই, টানা হার আর তাতে প্লে-অফ জটিল করে ফেলার হতাশা ঝরল সোহানের কণ্ঠে।

‘আসলে এরকম পরিস্থিতিতে এই ধরণের ম্যাচে হার, কোনো ব্যাখ্যার কিছু নেই। আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি যে কারণেই এমন হচ্ছে। উইকেট যেমনই থাকুক না কেনো ১২৭ রান সহজেই তাড়া করার মতো।’

‘বিপিএলে আমরা শুরু করেছিলাম খুবই ভালো। শেষের দিকে এসে আমরা হেরে যাচ্ছি। কাল যদি ভালো করতে পারি তাহলে সুযোগ আসবে পরের ধাপে যাওয়ার। জিততে হলে কালকের ম্যাচটাতেও ভালো করতে হবে।

Reneta

‘বাজে খেলছি যে কারণেই টিমের এই অবস্থা। লো-স্কোরিং ম্যাচে শুরুর চার ব্যাটসম্যানের মধ্যে কারও টিকে থাকা গুরুত্বপূর্ণ। আমাদের ভুলের কারণেই ডু অর ডাই অবস্থা। জিতলে হয়তো কোয়ালিফাই করবো।’ -বলেন সোহান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ডায়নামাইটসবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মন মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT