চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের আগুন নেভাল বৃষ্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মাঠে ফিরেই বল হাতে জ্বলে উঠলেন মোস্তাফিজুর রহমান। চার মৌসুম পর ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে নেমে ইনিংসের প্রথম ওভারেই তুলে নিলেন দুই উইকেট। পরে আরও এক ব্যাটসম্যানকে শিকার বানিয়ে প্রথম স্পেল শেষ করেন ৫ ওভার ২০ রানে ৩ উইকেট ঝুলিতে নিয়ে।

১৭৭ রানের ছোট পুঁজি নিয়েও শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন মোস্তাফিজ। তবে শেষরক্ষা হয়নি। শামসুর রহমান শুভর প্রতিরোধের পর ডাকওয়ার্থ ও লুইস মেথডে ২১ রানের জয় তুলে সেরা ছয়ের সুপার লিগ খেলার সম্ভাবনা জাগিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

সকালে কয়েকদফা বৃষ্টি হওয়ায় কমে আসে ম্যাচের দৈর্ঘ্য। অফস্পিনার সঞ্জিত সাহার দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ৪৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৭ রানের বেশি তুলতে পারেনি শাইনপুকুর।

Banglabid

জবাব দিতে নেমে গাজী ২১.৫ ওভারে চার উইকেট হারিয়ে ১০৬ রান তোলার পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই পানিতে প্লাবিত হয়ে যায় পুরো মাঠ। পরে বৃষ্টি আইনে জয় নিয়ে মাঠ ছাড়ে গাজী।

শামসুর রহমান অপরাজিত থাকেন ৫৩ রানে। এ ডানহাতি ব্যাটসম্যানের ৬৫ বলের ইনিংসে ছিল দর্শনীয় ৯টি চারের মার। ১৩ রানে অপরাজিত থাকেন গাজীর পাকিস্তানি রিক্রুট কামরান গোলাম। ১৬ রান করে রনি তালুকদার হন রানআউট।

সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে গাজী। মোস্তাফিজ দ্বিতীয় ডেলিভারিতেই এলবিডব্লিউ করেন ওয়ালিয়ুল করিমকে (০)। শেষ বলে গাজীর অধিনায়ক ইমরুল কায়েসকে আফিফ হোসেনের ক্যাচ বানান। ৬ রান তুলতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।

Reneta

মেহেদী হাসানকে নিয়ে দলীয় ফিফটি পূর্ণ করেন শামসুর। ১৩ রান করে মেহেদী মোস্তাফিজের তৃতীয় শিকারে পরিণত হন। রনি তালুকদারকে নিয়ে জয়ের পথে হাঁটেন শামসুর। দলীয় রান একশ ছোঁয়ার আগে ভুল বোঝাবুঝিতে রনি রানআউট হলে ভাঙে ৩২ রানের জুটি।

দ্বিতীয় স্পেলে মোস্তাফিজ করেন ১.৫ ওভার। দেন ৩ রান। নতুন করে কাটার মাস্টার জ্বলে ওঠার আগেই হানা দেয় বৃষ্টি।

টস হেরে ব্যাটিংয়ে নামা শাইনপুকুরের শুরুটা ভালো হলেও সঞ্জিতের দারুণ বোলিংয়ে দুইশর আগেই গুটিয়ে যায়। ওপেনার সাদমান ইসলাম করেন ৪০ রান। শেষদিকে নেমে দেলোয়ার হোসেন অপরাজিত থাকেন ৪০ রানের ইনিংস খেলে। এছাড়া অধিনায়ক সোহরাওয়ার্দী শুভর ব্যাটে আসে ৩০ রান।

সঞ্জিত ১০ ওভারে ২৫ রান দিয়ে নেন চার উইকেট। নাসুম আহমেদ দুটি, আবু হায়দার রনি ও কামরুল ইসলাম রাব্বি নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিপিএলমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলা বর্ষবরণে পর্যটন নগরী কক্সবাজারে নানা প্রস্তুতি

পরবর্তী

১২ মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

পরবর্তী

১২ মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

‘নিরাপদ সড়ক’-এর সেমিনারে গ্রীসে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হাম সংক্রান্ত গবেষণার ফলাফল অবহিতকরণ সভা।

হামে আক্রান্ত ৬৫ শতাংশ শিশুই অপুষ্টির শিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক

আগস্ট ১৯, ২০২৬

অস্ত্র হাতে মহড়া: সাবেক ছাত্রদল নেতাকে ছেড়ে দেওয়ায় থানা ঘেরাও

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT