চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসেঞ্জার: এপার-ওপার

মনদীপ ঘরাই মনদীপ ঘরাই
৯:৪৪ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৮
মতামত
A A

অফিসে বসের সামনে বসে আছি। ফোনটা টেবিলে রাখা। টুং টুং করে শব্দ হচ্ছে আর একটা করে মাথা উঁকি দিচ্ছে।

ফোনটা টেবিলের ওপর আর আমি ঢুকে যাচ্ছি মাটির নিচে। তিন-চারবার শব্দের পর স্ক্রিনে ভেসে উঠলো “… এর পো, ভাব বাড়সে তোর?”

বিপদ যখন আসে সবদিক থেকে আসে। নোটিফিকেশনের সাউন্ডটা বন্ধ করতে গিয়ে বন্ধুদের বিশেষ গ্রুপের “ভদ্র” ট্রল ভেসে উঠলো ফোনের পর্দায়।

ঘামছি আর নামছি। লজ্জ্বা-শরমের চোরাবালিতে নামছি।

ঘুম ভাঙ্গলো। ভাগ্যিস স্বপ্ন ছিল!

তবে, ম্যাসেঞ্জার নিয়ে দেখা এ স্বপ্ন বাস্তবের খুব কাছাকাছি।

Reneta

পুরোনো দিনের রানার বা ছোটবেলায় দেখা পোস্টম্যানদের কথা মনে আছে? এদেরকে অলস আর বেকার বানানোর হাজারটা কারণের একটা হলো ম্যাসেঞ্জার। আজ আলাপটা ম্যাসেঞ্জার নিয়ে। স্বপ্ন নয়। এবার পা রাখবো বাস্তবে।

সকালে উঠে মোবাইলটা ধরলেই ম্যাসেঞ্জারে শুভাকাঙ্খীরা রেডি। শুভ সকাল আর সুপ্রভাত পুরো জীবনেও এত শুনি নি, যতটা প্রতিদিন পাচ্ছি ম্যাসেঞ্জারের কল্যাণে! যে কখনও কিছু লেখে না, সেও একটা নদীর অ্যানিমেশন পাঠিয়ে বসে থাকে… এভাবেই শুভ সকালটার শুরু।

দিনের বাকিটা সময় “শেয়ার কর এখনই”,“দশটা শেয়ার চাই কিন্তু”, “না কেঁদে থাকতে পারলাম না” টাইপ মেসেজের সাথে একটা করে ভিডিও। না হলে লিঙ্ক।

এই ম্যাসেঞ্জার তার মহাযাত্রা শুরু করেছে ২০১১ সালে। সাত বছরে ম্যাসেঞ্জারের ব্যাবহারকারী ছাড়িয়েছে ১২০ কোটি!

আর জানিয়ে রাখি, যারা মনে মনে ভাবছেন ফেসবুকের সাথেই তো… উহু। না। ম্যাসেঞ্জার সম্পূর্ণ আলাদা সার্ভিস। ফেসবুক ব্যবহার না করেও কেউ দিব্যি চালাতে পারেন ম্যাসেঞ্জার।

কি নেই ম্যাসেঞ্জারে? টেক্সট, ছবি, ভিডিও পাঠানো, ভয়েস কিংবা ভিডিও কল, লোকেশন শেয়ারিং… আরও কত কি!

নেই শুধু একটা জিনিস। পাঠানো মেসেজ এর লাগাম টেনে ধরার ক্ষমতা। বন্দুকের গুলি আর মেসেঞ্জারের বুলি…একবার ছুড়লে খেল খতম।

সেদিন আমারই এক কাছের ছোটো ভাই লেখলো, “বুবু, আমি রাজশাহী যাচ্ছি”। আকাশ থেকে পড়লাম। আমি আবার বুবু হলাম কবে থেকে! সাথে সাথেই দুঃখ প্রকাশের মেসেজ এল। আর আমি একটা লাইক মেরে চলে গেলাম।

এই লাইক মারা নিয়েও আছে কথা। যখন সময় কম থাকে তখন কিছু লেখার পরিবর্তে ছোটো একটা লাইক মেরে দৌঁড় দেই। এর ফল আবার ভাল হয় না কখনও কখনও। এই যেমন সেদিন, একজন জিজ্ঞেস করল, “আমি কি দেখা করতে আসবো?”

ব্যস্ততার মধ্যে দিলাম লাইক। পরে চিন্তা করে দেখলাম, “এই লাইক দিয়া উনি কি করিবেন বা বুঝিবেন?”

ফেসবুকের নীল বিষ নিয়ে লেখবো অন্যদিন। মেসেঞ্জারেরটাও কম না।

ঘুম, জাগরন, খাওয়া, ক্লাস, অফিস…

টুং…টুং…টুং। এখন আর সত্যিকারের শব্দ হওয়া লাগে না। অটোমেটিক কানে বাজতে থাকে মেসেঞ্জারের শব্দ। সেদিন তো বাসার কলিংবেল শুনে মোবাইলের দিকে হাত বাড়িয়েছি পর্যন্ত!

সব তো বুঝলাম। মেসেঞ্জারে শান্তি মতো চ্যাট তো করা যায়। শান্তি নাই রে ভাই! স্ক্রিনশট নামের কালপ্রিট ঘুম হারাম করেছে সবার। তবে সুবিধাও আছে। বেশ কিছু নোংরা মনের খোলশ টেনে খুলেছে মেসেঞ্জার আর স্ক্রিনশটের যুগলবন্দী।

অন্যরকম অভিজ্ঞতা বলি। মেসেঞ্জারে কল করে কাউকে না পেলে ঠিক পরপরই রেকর্ড হতে থাকে ভয়েস মেসেজ। একজন কল দিয়েছিল। ধরতে পারি নি। এরপর তার অজান্তে হওয়া রেকর্ডে শুনতে পেয়েছি তার দোকানের হিসাব-কিতাব। এটুকুই বা কম কি?

মেসেঞ্জার কলে ইদানিং অগমেন্টেড রিয়েলিটি নামের একটি অপশন চালু আছে। ইচ্ছেমতো কুকুর, বিড়াল, খরগোশ সাজা যায়। এমনিতেই বিউটি ফেসের জামানায় আসল চেহারা লুকোতে ব্যস্ত সবাই। তার ওপর এখন মানবসত্ত্বাকেই লুকোনোর চেষ্টা। ভালো তো।ভালো না?

লেখা আর বড় না করি। শেষ করবো একটা প্রস্তাব দিয়ে। মেসেঞ্জারের ইনবক্সের নামটা চেঞ্জ করে আউটবক্স রাখলেই ভালো হয়। কারণ, আপনি মেসেঞ্জারে ঢুকলেই জেনে যাচ্ছে সবাই, মেসেজ পড়লেই নজরে আসছে সেন্ডারের। যার যখন ইচ্ছে মেসেজ দিচ্ছে, কল দিচ্ছে। দিবস আর উৎসব এখন বিভিন্ন মেসেজের কারণে আতঙ্কের নাম। ভদ্রতা করে সবাই চুপ আছে। কিছু বললে যদি সে অসামাজিক হয়ে যায়! শত হলেও এটা “সামাজিক” যোগাযোগের মাধ্যম।

আর একটা কথা।আপনাকেই বলছি।

আপনি মেসেঞ্জারে ঢোকার সাথে সাথে যখন দেখায় “Active Now”, খুশির কিছু নেই। বাস্তব জীবনে তখন আপনি “Passive Now”।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যাসেঞ্জার
শেয়ারTweetPin3

সর্বশেষ

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT