চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-রোনালদো আছেন, ফিফা বর্ষসেরার দশে নেই নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

অবধারিতভাবেই ২০১৮ ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। কিন্তু সেরা দশের সংক্ষিপ্ত তালিকায় নেই গতবারের সেরা তিনে থাকা নেইমার।

ফ্রেঞ্চ ক্লাব পিএসজির হয়ে লিগ শিরোপা জিতলেও মৌসুমের মাঝপথে চোটে পড়ায় পুরো মৌসুম খেলা হয়নি নেইমারের। চ্যাম্পিয়ন্স লিগেও দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ে তার দল। আর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল বাদ পড়ায় নেইমার নিজের প্রদর্শনী আরও কয়েকধাপ এগিয়ে নিতে পারেননি।

সেখানে দেশের হয়ে ২০ বছরের বিশ্বকাপ আক্ষেপ ঘোচানোর পথে দারুণ পারফর্ম করা পল পগবার সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি। তবে ফ্রান্স থেকে তিনজন আছেন তালিকায়। কাইলিয়ান এমবাপে, অ্যান্টনিও গ্রিজম্যান ও রাফায়েল ভারানে। সেরা দশে একমাত্র ডিফেন্ডার হিসেবে জায়গা হয়েছে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ডিফেন্ডার ভারানের।

মিশর বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়লেও লিভারপুলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে দলে জায়গা হয়েছে মোহামেদ সালাহর। সঙ্গে বিশ্বকাপ ফাইনালে খেলা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা খেলোয়াড় হয়ে সালাহদের সঙ্গে আছেন ক্রোয়েশিয়ান অধিনায়ক লুকা মদ্রিচ।

বিশ্বকাপে আলো না জ্বললেও ক্লাব ফুটবলে অসাধারণ পারফরম্যান্সে মেসির সংক্ষিপ্ত তালিকায় থাকাটা একপ্রকার নির্ধারিতই ছিল। বার্সেলোনার হয়ে লা লিগা ও কোপা ডেল রে জিতেছেন গত মৌসুমে। হয়েছেন এবারের ইউরোপিয়ান মৌসুমের সর্বোচ্চ গোলদাতা।

সেখানে রিয়াল মাদ্রিদকে তাদের ১৩তম চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে জুভেন্টাসে পাড়ি জমানো রোনালদো এবারও সেরার পুরষ্কারের বড় দাবিদার। বিশ্বকাপেও ৪টি গোল আছে তার।

ফিফা বর্ষসেরার কোচের সংক্ষিপ্ত তালিকায় রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদানের সঙ্গে জায়গা পেয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ের দেশম।

বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা
ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল-জুভেন্টাস), কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম-ম্যানসিটি), অ্যান্টনিও গ্রিজম্যান (ফ্রান্স-অ্যাটলেটিকো মাদ্রিদ), এডেন হ্যাজার্ড (বেলজিয়াম-চেলসি), হ্যারি কেন (ইংল্যান্ড-টটেনহ্যাম হটস্পার), কাইলিয়ান এমবাপে (ফ্রান্স-পিএসজি), লিওনেল মেসি (আর্জেন্টিনা-বার্সেলোনা), লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া-রিয়াল মাদ্রিদ), মোহামেদ সালাহ (মিসর-লিভারপুল), রাফায়েল ভারানে (ফ্রান্স-রিয়াল মাদ্রিদ)।

বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা
ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রি (জুভেন্টাস), স্তানিস্লাভ চেরচেশভ (রাশিয়া), জ্লাতকো দালিচ (ক্রোয়েশিয়া), দিদিয়ের দেশম (ফ্রান্স), পেপ গার্দিওলা (ম্যানচেষ্টার সিটি), ইয়ূর্গেন ক্লপ (লিভারপুল), রবার্তো মার্টিনেজ (বেলজিয়াম), ডিয়েগো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), গ্যারেথ সাউথগেট (ইংল্যান্ড), আর্নেস্টো ভালভার্দে (বার্সেলোনা) ও জিনেদিন জিদান (রিয়াল মাদ্রিদ)।

ট্যাগ: নেইমারফিফা বর্ষসেরা পুরস্কারমেসিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রাকৃতিক দুর্যোগে দেশে দেশে মৃত্যুর মিছিল

পরবর্তী

পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা বর্তমান সরকারের চ্যালেঞ্জ: আব্দুর রাজ্জাক

পরবর্তী

পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা বর্তমান সরকারের চ্যালেঞ্জ: আব্দুর রাজ্জাক

হারিয়ে গেল অর্ধশত বছরের পুরনো ঐতিহ্যবাহী আরেকটি সিনেমা হল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তের দুর্যোগে কোন দেশের কত নাগরিক নিখোঁজ?

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শুধু আয় নয়, সঞ্চয়ও কেন জরুরি?

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রায় ২৪ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রামে আধুনিক শিক্ষার স্বপ্নে কটিয়াদিতে যাত্রা শুরু গ্রিনফিল্ড একাডেমির

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT