চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি আরও দুই বছর বার্সায়?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ০২, জুন ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
মেসি ফুটবল মাঠে, বার্সেলোনা জার্সিতে, গোলের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসের শেষে ইতি ঘটতে চলেছে ঘরের ছেলে লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার বর্তমান চুক্তির মেয়াদ। নতুন চুক্তি নিয়ে নানা জল্পনা, এমনকি মেসির ক্লাব ছাড়ার খবরও হরদম আসছে। স্প্যানিশ গণমাধ্যম মার্কা অবশ্য বলছে ভিন্ন কথাই, আরও দুই বছর ন্যু ক্যাম্পে থাকার চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন মহাতারকা।

কাদেনা কোপের মিগুয়েল রিকোর বরাতে মার্কা সংবাদ দিয়েছে, এখন কেবল মেসির সিগনেচারটাই করা বাকি। বার্সার সঙ্গে বাকিসব বিষয়ে সমঝোতায় পৌঁছে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

অবশ্য খুঁটিনাটি কিছু বিষয়ে দুপক্ষ এখনও সমঝোতায় পৌঁছায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেটির জন্য মেসি যে নতুন চুক্তিতে বসতে দ্বিধা করবেন না, বলা হয়েছে তাও। এর অর্থ, মেসি দ্রুতই আরও দুবছরের জন্য বার্সায় থাকার আনুষ্ঠানিকতা সারতে বসছেন ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে।

Banglabid

বরখাস্ত হওয়া সাবেক সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে সম্পর্ক একদম তলানিতে নেমে ঠেকেছিল মেসির। ক্লাবের কোনো সুদূরপ্রসারী পরিকল্পনা দেখতে না পেয়ে রাগে-ক্ষোভে ন্যু ক্যাম্পই ছাড়তে চেয়েছিলেন এলএমটেন।

সেটি কোনোমতে ঠেকাতে পেরেছেন বার্তোমেউ। গত বছর মেসি যখন বার্সা ছাড়তে চাওয়ার কথা ব্যুরোফ্যাক্সের মাধ্যমে ক্লাবকে জানিয়ে দেন, ঝড় ওঠে। বার্তোমেউ আদালতে নিতে চেয়েছিলেন মেসিকে। মেসি সেটি চাননি প্রিয় ক্লাব বার্সা সাথে করতে।

বিপরীতে আরও এক মৌসুম বার্সায় থেকে যাওয়ার সিদ্ধান্ত জানান মেসি। তারপর থেকেই অপেক্ষা নতুন চুক্তির। বার্তোমেউ গদি বাঁচাতে পারেননি। সময়ের আগেই বিদায় নিতে হয়েছে তাকে। হুয়ান লাপোর্তা বার্সার নতুন প্রেসিডেন্ট হয়েছেন।

Reneta

লাপোর্তার সঙ্গে মেসির সুসম্পর্ক আশার পালে হাওয়া দিয়েছে বছরভর। সেটি নির্ভারতায় রূপ নিতে পারে মার্কার তথ্য ঠিক হলে। তাতে আরও অন্তত দুবছর বার্সায় থাকা নিশ্চিত হয়ে যাবে ক্লাবটির তথা ফুটবল ইতিহাসেরই সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়টির।

কদিন আগে মেসির জাতীয় দল সতীর্থ সার্জিও আগুয়েরোকে ম্যানসিটি থেকে দলে টেনেছে বার্সা। ঠিকঠাক এগোলে, দুই বন্ধু এবার ন্যু ক্যাম্পেও জুটি বাধতে চলেছেন আলবিসেলেস্তে জার্সির পাশাপাশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনান্যু-ক্যাম্পবার্সামেসিলাপোর্তালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুত্রের নাম জানালেন শ্রেয়া, সঙ্গে দিলেন ছবিও

পরবর্তী

বিএনপি আছে বলে ষড়যন্ত্র ও আন্দোলনের নামে আগুন সন্ত্রাস আছে: কাদের

পরবর্তী
মোঃ কাদেরের ভাষণ, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি আছে বলে ষড়যন্ত্র ও আন্দোলনের নামে আগুন সন্ত্রাস আছে: কাদের

ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা অভিনেত্রী শবনম ফারিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT