চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ‘সেঞ্চুরি’র রাতে বার্সার দাপুটে জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ পূর্বাহ্ণ ১৯, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
মেসি ও পিকে একে অপরের সাথে আনন্দিত হয়ে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে লিওনেল মেসির শততম গোলের মাইলফলক ছোঁয়ার রাতে বড় জয় পেয়েছে বার্সেলোনাও। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গ্রিক দল অলিম্পিয়াকোসের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে কাতালানরা।

বুধবার রাতের জয়ে গ্রুপ ‘ডি’র পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করল আর্নেস্টো ভালভার্দের দল। তিন ম্যাচে শতভাগ জয়ে ৯ পয়েন্ট কাতালান দলটির।

রাতে গ্রুপের অন্য ম্যাচে নিজেদের মাঠে স্পোর্টিং সিপির বিপক্ষে ২-১ গোলের জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে জুভেন্টাস। তিন ম্যাচের দুটিতে জয় পাওয়া তুরিনের বুড়িদের সংগ্রহ ৬ পয়েন্ট।

Banglabid

ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই বলের দখল ধরে রাখলেও আক্রমণে ততটা ধার ছিল না বার্সার। এরপরও গোল পেতে দেরি হয়নি স্বাগতিকদের। চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মত খেলতে নামা জেরার্ড দেলেফেউয়ের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে ১৮ মিনিটে উল্টো নিজেদের জালে জড়িয়ে বার্সাকে এগিয়ে দেন দিমিত্রিস নিকালাউ।

মিনিট দুই পরেই চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক গোল পেতে যাচ্ছিলেন দেলেফেউ। ২০ মিনিটে তার জোরাল শট ঠেকিয়ে দেন অলিম্পিয়াকোস গোলরক্ষক। ২২ মিনিটে পাউলিনহোর গোল বাতিল হয়ে যায় রেফারি অফসাইডের বাঁশি বাজালে।

ম্যাচের ২৫ মিনিটে আবারও গোল হারানোর ব্যথায় পুড়েছেন পাউলিনহো। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের মাথা ছোঁয়া বল ফিরে এসেছে বারে লেগে।

Reneta

গোলের সুযোগ হেলায় হারিয়েছেন বার্সার জার্সি গায়ে গোলখরায় ভোগা লুইস সুয়ারেজও। ৩৩ মিনিটে মেসির দারুণভাবে বানিয়ে দেওয়া বলে উরুগুয়ে ফরোয়ার্ডের নেয়া শট সহজেই ঠেকিয়ে দেন অতিথি গোলরক্ষক প্রোতো।

প্রোতো-দেয়ালে গোল আটকে গেছে মেসিরও। ৩৭ মিনিটে আর্জেন্টাইন অধিনায়কের নেয়া শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন অলিম্পিয়াকোসের বেলজিয়ান গোলরক্ষক।

বিরতির তিন মিনিট আগে স্বাগতিকদের একটি গোল বাতিল করে দেন রেফারি। সঙ্গে হাত দিয়ে গোল করার অভিযোগে দুই হলুদ কার্ডের জেরে পিকেকে লাল কার্ড দেখালে দশজনের দলে পরিণত হয় বার্সা।

ম্যাচের ৬১ মিনিটে অসাধারণ কীর্তি গড়ে বার্সাকে দ্বিতীয় গোল এনে দিয়েছেন লিওনেল মেসি। দর্শনীয় ফ্রি-কিক থেকে বল জালে জড়িয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ১০০তম গোলের মাইলফলক ছুঁয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

কেবল চ্যাম্পিয়ন্স লিগেই এটি মেসির ৯৭তম গোল এবং চলতি প্রতিযোগিতায় তৃতীয়। সেঞ্চুরির পথে ইউরোপিয়ান সুপার কাপে আরও ৩ গোল আছে মেসির। ১২২ ম্যাচে সেঞ্চুরি হল তার। ১৪৮ ম্যাচে ১১২ গোল নিয়ে এই রেকর্ডে শীর্ষে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।

বার্সার তৃতীয় গোলেও রয়েছে মেসির প্রত্যক্ষ ভূমিকা। ৬৪ মিনিটে দূরহকোণ থেকে তার দেয়া পাস ইনিয়েস্তা ও পাউলিনহো ছুঁতে না পারলেও ফাঁকায় পেয়ে যান লুকাস দিনিয়ে। সেখান থেকে বল জালে জড়াতে ভুল হয়নি জর্ডি আলবার বদলি হয়ে দলে সুযোগ পাওয়া ডিফেন্ডারের।

ম্যাচের শেষ মিনিটে গোল করে পাপের প্রায়শ্চিত্ত করেছেন নিকালাউ। ৯০ মিনিটে কর্নার কিক থেকে মাথা ছুঁয়ে অলিম্পিয়াকোসকে সান্ত্বনার গোলটি এনে দেন ১৯ বছর বয়সী ডিফেন্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগলিওনেল মেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা জিয়া

পরবর্তী

নেইমারের সঙ্গে গোলের মিছিলে কাভানি-এমবাপে

পরবর্তী
ফুটবল ম্যাচে প্যারিস সেন্ট জার্মেই দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের সঙ্গে গোলের মিছিলে কাভানি-এমবাপে

চেলসি ও রোমার খেলোয়াড়রা বলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ গোলের থ্রিলারে চেলসির নাটকীয় ‘ড্র’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬

অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্যবসায়ী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু করা হয়েছে।

চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাঁসির বদলে ইনজেকশনে মৃত্যুদণ্ডের আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT