চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ গোলের থ্রিলারে চেলসির নাটকীয় ‘ড্র’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ণ ১৯, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

ম্যানচেস্টার ইউনাইটেডের ঘাম ঝরানো জয়ের দিনে ইডেন হ্যাজার্ডের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগে নাটকীয় ‘ড্র’ পেয়েছে চেলসি।

রোমার বিপক্ষে চেলসির ম্যাচটি শেষ হয় ৩-৩ গোলে। ডেভিড লুইজ ১১ মিনিটে গোল করার পর কখনো মনে হয়নি এই ম্যাচের অবস্থা এমন হতে পারে।

ইডেন হ্যাজার্ড ৩৭ মিনিটে ব্যবধান ২-০ করে ফেলেন। বিরতিতে যাওয়ার আগে রোমার কোলারোভ এক গোল শোধ দিয়ে যান। এরপর ডেজকো ৬৪ ও ৭০ মিনিটে জোড়া গোল করে চেলসিকে হারের শঙ্কায় ফেলে দেন।

ঠিক সেই সময় জ্বলে ওঠেন হ্যাজার্ড। ৭৫ মিনিটে আরেকটি গোল করে দলকে সমতায় ফেরান।

হ্যাজার্ড দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স লিগে গোল করলেন। ২০১৫ সালে সর্বশেষ পিএসজির বিপক্ষে গোল পেয়েছিলেন। এবার যখন পেলেন, তখন মাঝখানে ৯৫২ দিন চলে গেছে।

এই ড্রয়ের পর গ্রুপ ‘সি’তে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। পাঁচ পয়েন্ট পাওয়া রোমার অবস্থান দ্বিতীয়।

Reneta

অন্যদিকে র‌্যাশফোর্ডের একমাত্র গোলে বেনফিকাকে হারিয়ে ‘এ’ গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

দশজনের এফকে কুয়ারাবাগকে হারাতে পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। গোলশূন্য ‘ড্র’ করে গ্রুপ ‘সি’তে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় তারা।

সেল্টিককে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ ‘বি’তে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বায়ার্ন মিউনিখ। তাদের গ্রুপের শীর্ষে পিএসজি, ৯ পয়েন্ট।

স্পোর্টিং লিসবনকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। ‘ডি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে জুভেন্টাস দ্বিতীয়। ৯ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে বার্সেলোনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিচ্যাম্পিয়ন্স লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT