চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের সঙ্গে গোলের মিছিলে কাভানি-এমবাপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ পূর্বাহ্ণ ১৯, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে প্যারিস সেন্ট জার্মেই দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার, কাইলিয়ান এমবাপে, এডিনসন কাভানি, অ্যাঙ্গেল ডি মারিয়া। চার তারকার গোলে আন্ডারলেখটকে হারিয়েছে পিএসজি। বেলজিয়ামের ক্লাবটিকে ৪-০ ব্যবধানে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ‘বি’তে শীর্ষস্থান ধরে রেখেছে উনাই এমেরির দল।

বুধবার রাতে ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের খাতা খোলে পিএসজি। মিডফিল্ডার মার্কো ভেরাত্তির বাড়ানো বলে কোনাকুনি শটে গোলরক্ষককে ফাঁকি দেন এমবাপে।

ম্যাচের ২৪ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি এমবাপে। প্রথমে এমবাপের থেকে বল কেড়ে নেন স্বাগতিক গোলরক্ষক। তবে নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সেটি পেয়ে যান নেইমার। ব্রাজিল তারকার শট বাঁ-পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

পরে বেশকিছু আক্রমণ জমিয়ে তুলেও জাল খুঁজে না পাওয়ার শেষটা হয় ৪৪ মিনিটে। নেইমারের জোরাল শট ফিরিয়ে নায়ক বনে যাচ্ছিলেন স্বাগতিক গোলরক্ষক সেলস। সেটি পৌঁছে যায় ফাঁকায় থাকা এমবাপের কাছে। ফরাসি তারকা বল ঠেলে দেন বক্সে থাকা কাভানিকে। উরুগুয়ে তারকা জাল খুঁজে নিতে ভুল করেননি।

মধ্যবিরতির পর ৫০ মিনিটে নেইমারের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে এমবাপে বল ঠেলে দিয়েছিলেন কাভানিকে। তা থেকে গড়া উরুগুয়ে তারকার দুর্দান্ত প্রচেষ্টাটি আটকে যায় ক্রসবার দুর্ভাগ্যে। পরের দশ মিনিটে আরও তিনটি সুযোগ হাতছাড়া করেন কাভানি-এমবাপেরা।

ম্যাচের ৬৬ মিনিটে আসে নেইমারের কাঙ্ক্ষিত গোল। বার্সায় থাকার সময় প্রিয় বন্ধু-সতীর্থ মেসিকে অনেকবারই এটা করতে দেখেছেন; ফ্রি-কিক নিতে দেখেছেন লাফিয়ে ওঠা রক্ষণ দেয়ালের পায়ের নিচ দিয়ে। ব্রাজিল তারকা সেটার কপিবুক করেই গোল আদায় করেছেন এদিন।

Reneta

পরে ৭৯ মিনিটে হেনরির শট ক্রসবার দুর্ভাগ্যে কাটা পড়লে গোলবঞ্চিত হয় আন্ডারলেখট। ৮২ মিনিটে এমবাপের শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি। আর ৮৮ মিনিটে কাভানির বদলি ডি মারিয়া দলের চতুর্থ গোলটি করে বড় জয় নিশ্চিত করেন।

এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকল পিএসজি। ‘বি’ গ্রুপে রাতের অন্য ম্যাচে সেল্টিককে ৩-০ গোলে হারিয়ে ৬ পয়েন্টে টেবিলের দুইয়ে আছে বায়ার্ন মিউনিখ। তিনে থাকা সেল্টিকের পয়েন্ট ৩। পয়েন্টহীন আন্ডারলেখট তলানিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেকাভানিনেইমারপিএসজি
শেয়ারTweetPin

সর্বশেষ

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT