চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসির সঙ্গেই সালাহর বেশি মিল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ণ ২৩, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রোনালদো, বেল ও বেনজেমা মিলে ২০১৩-১৪ মৌসুমে রিয়ালের হয়ে করেছিলেন ২৮ গোল। আর এই মৌসুমে লিভারপুলের জার্সিতে সালাহ, মানে ও ফিরমিনো করেছেন ২৯ গোল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার রাতে মুখোমুখি হবেন আক্রমণের এই ‘ত্রিফলা’রা।

তবে আক্রমণে ত্রিমুখী লড়াই হলেও রোনালদো এবং সালাহই হবেন ফাইনালের মধ্যমণি। চলতি মৌসুমের শুরুতে গোলখরায় ভুগেছেন রোনালদো। কিন্তু শেষভাগে এসে টানা আট মৌসুমে ৫০ গোলের সামনে দাঁড়িয়ে। এই মৌসুমে সালাহও অবশ্য কম যাচ্ছেন না। এপর্যন্ত ৫২ ম্যাচে মিশরীয় তারকা করেছেন ৪৪ গোল।

কিয়েভের ফাইনালে অভিজ্ঞতা আর সব মিলিয়ে এগিয়ে থাকবেন রোনালদোই। তবে সালাহকে পিছিয়ে রাখছেন তার লিভারপুল সতীর্থ ডিজেন লভরেন। শিরোপা লড়াইয়ে নামার আগে পর্তুগিজ তারকার ঘোর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে সালাহকে মেলালেন এ ক্রোয়েশিয়ান ডিফেন্ডার। লভরেন বলেছেন, মেসির সঙ্গেই সালাহ’র মিলটা বেশি।

Banglabid

‘মো (মোহামেদ) সালাহ এমন একজন খেলোয়াড় যিনি অনুশীলনেই সর্বোচ্চটা দেন। তিনি সঠিক সময় এবং সঠিক মুহূর্তে নিজের গতি বা খেলার গতি বাড়ানোর কথাটা ভালোভাবে জানেন। আমি এটা বলতে চাই, মেসির সঙ্গেই তার মিলটা বেশি’ -সিএনএনকে দেয়া সাক্ষাতকারে বলেন লভরেন।

বর্তমান ফর্মের বিচারে লভরেনের বিশ্বাস বিশ্বের সেরা তিনজন খেলোয়াড়ের একজন সালাহ, ‘সে দেখিয়েছে দলের জন্য কতটা ফিট। ৪৪ গোল করে সে প্রমাণ করেছে বর্তমান বিশ্বের সেরা তিনের একজন তিনি।’

ফাইনালে বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগের মোকাবেলা করতে হবে লভরেনদের। সেজন্য সেরা প্রস্তুতিই নিয়েছেন বলে জানিয়েছেন ক্রোয়েট ডিফেন্ডার।

Reneta

ফাইনালের আগে লভরেন যেমন সতীর্থ সালাহর পাশে দাঁড়িয়েছেন, তেমনি রোনালদো পাশে পাচ্ছেন তার কোচকে।  ফাইনালে রোনালদো দুর্দান্ত খেলবেন বলেই প্রত্যাশা জিনেদিন জিদানের।

সালাহ দারুণ ফর্মে থাকলেও রোনালদোর সঙ্গে তুলনায় যেতে রাজি নন রিয়াল বস। সতর্ক করেছেন সিআর সেভেনের সমালোচকদেরও, ‘না, আমার ক্রিস্টিয়ানো আছে। আমি আমার খেলোয়াড়দের নিয়েই কথা বলি। একজন খেলোয়াড়ের কঠিন সময় আসতে পারে এটা রোনালদো জানে। এজন্যই সে সেরা। কিছু খেলোয়াড় চাপে খারাপ করে, বাকিরা ঠিক বিপরীত। সে তাদের একজন। আপনি যত তার সমালোচনা করবেন… সতর্ক থাকুন।’

সালাহর ফর্মের সঙ্গে দলের সেরা প্রস্তুতি থাকলেও ফাইনালে রিয়ালকে ফেভারিট মানছেন অনেকে। যে দলে আছেন লিভারপুল কোচ ক্লপও, ‘তারা (টানা) দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, আবারও ফাইনালে পৌঁছেছে! বায়ার্ন মিউনিখ ভেবেছিল দুই ম্যাচেই (সেমিফাইনালের দুই লেগে) তারা তুলনামূলক ভালো দল ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোন দলটা ভালো হল?’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগমোহামেদ সালাহরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

আন্তর্জাতিক অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব শুরু ২৫ মে

পরবর্তী

রাশিয়ার বাজারে তৈরি পোশাক রপ্তানির সম্ভাবনা কতটুকু?

পরবর্তী
তৈরি পোশাক

রাশিয়ার বাজারে তৈরি পোশাক রপ্তানির সম্ভাবনা কতটুকু?

ইংল্যান্ডের ‘সবেধন’ ও ইউসেবিও’র দুঃখগাথা

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT