চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকোর ‘গতি’ থামাতে চায় ব্রাজিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ২৮, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

নিজ গ্রুপে চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ ষোলোয় মেক্সিকোর বিপক্ষে নামবে কোয়ার্টারের টিকিত নিশ্চিত করতে। মেক্সিকোর গতিময় ফুটবল বাধা হতে পারে হেক্সা মিশনে থাকা সেলেসাওদের। তবে চ্যাম্পিয়ন হতে সেসব বাধা পেরিয়েই এগোতে হবে। মেক্সিকোকে থামাতে ব্রাজিলও তাই সেরাটা দিতে প্রস্তুত।

সার্বিয়ার ম্যাচের দলনায়ক মিরান্ডা শুনিয়েছেন, মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার প্রত্যয়ের কথা।

‘মেক্সিকোকে সমীহ করছি, তবে জয় আমাদের হবে। কারণ আমাদের রক্ষণভাগ ভালো। তারা শেষ ম্যাচে দারুণ পারফর্ম করেছে। মেক্সিকো ভালো দল, খুব গতিময় দল; কিন্তু বাধাটা পার হওয়ার লক্ষ্য নিয়ে ম্যাচটা খেলাতে চাচ্ছি আমরা।’

Banglabid

সার্বিয়ার ম্যাচে হেডে ব্যবধান দ্বিগুণ করা সিলভাও মেক্সিকো ম্যাচ ঘিরে আত্মবিশ্বাসী থাকার কথা বলেছেন। তাতে ইতিবাচক ফলের আশাও করছেন, ‘আমরা জানি প্রতিকূল পরিস্থিতি ও বিপক্ষে দলের আক্রমণ কিভাবে সামলানো যায়।’

নক আউট রাউন্ডে দলের খেলার আরও উন্নতি হবে জানিয়ে কোচ টিটে বলেছেন, ‘আমরা আরও উন্নতি করতে চাই। কারণ আমাদের শক্তিশালী একটা দল রয়েছে। দলটা এমন যারা প্রয়োজনে চাপটা মানসিকভাবে সামাল দিতে পারে এবং ভারসাম্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য দলে বিকল্প খেলোয়াড় আছে।’

মেক্সিকো গ্রুপপর্বে জার্মানিকে হারানো দল। শেষ ম্যাচে যদিও সুইডেনের কাছে হেরে গেছে। তারপরও তাদের হেলাফেলার সুযোগ নেই। নিজ গ্রুপে সেরা ব্রাজিল সেরা দিনে যেকোনো প্রতিপক্ষে উড়িতে দিতে সক্ষম। ফুটবলপ্রেমীদের জন্য দারুণ এক ম্যাচই অপেক্ষা করছে। এখন আগামী সোমবার পর্যন্ত অপেক্ষা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাজিলরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT