চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে শিক্ষকদের একাংশের প্রতিরোধে সিনেট অধিবেশন বাতিল

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৮:১৬ অপরাহ্ণ ২৮, জুন ২০১৮
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক ও সিনেটরদের একাংশের প্রতিরোধের মুখে পড়ে বাতিল হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের ৩৭তম বার্ষিক সিনেট অধিবেশন।

বৃহস্পতিবার বিকেলে অধিবেশনে ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেট ও ২০১৮-১৯ অর্থবছরের মূল বাজেট উপস্থাপন ও বাৎসরিক বাজেটের উপর আলোচনা হওয়ার কথা ছিল।

সকাল থেকেই অধিবেশন প্রতিহত করতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন উপাচার্যবিরোধী শিক্ষক ও সিনেটররা। বিকাল ৩টার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম রেজিস্ট্রার ভবনের সামনে আসলে আন্দোলনকারী শিক্ষক ও সিনেটররা তাকে ভেতরে ঢুকতে না দিলে তিনি ফিরে যান।

তবে সিনেট সভাপতি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম নিজ ক্ষমতাবলে বাজেট অনুমোদন দিয়ে দেবেন বলে তিনি সাংবাদিকদের জানান।

এসময় উপাচার্য সাংবাদিকদের বলেন: বাজেট পাশ হওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। আমরা ২৯৩ কোটি টাকা চেয়ে ২৩৩ কোটি টাকা পেয়েছি। এটা বিধিমতে উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে পাশ হয়ে যাবে।

বিকেল তিনটার দিকে উপাচার্য ফারজানা ইসলাম তার অনুসারী সিনেট সদস্য ও শিক্ষকদের নিয়ে প্রশাসনিক ভবনে প্রবশে করতে গেলে সেখানে অবস্থানরত শরীফপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’-এর শিক্ষক ও সিনেট সদস্যদের বাঁধার মুখে পড়েন। এসময় উপাচার্য কর্মসূচি প্রত্যাহার করে সিনেট অধিবেশনে যোগ দেওয়ার অনুরোধ জানান।

Reneta

কিন্তু শরীফপন্থীদের সংগঠনের সম্পাদক সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ উপাচার্যের কাছে চারটি আলোচ্যসূচি অন্তর্ভূক্ত করে অধিবেশন ডাকার দাবি জানান। দাবিগুলো হলো, ১৭ এপ্রিল শিক্ষকদের ওপর ‘হামলায়’ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, তলবি সভার মাধ্যমে উপাচার্য প্যানেল নির্বাচন প্রদানের ব্যবস্থা গ্রহণ, সিনেট থেকে সিন্ডিকেটে তিনটি ও অর্থ কমিটিতে একটি মেয়াদোত্তীর্ণ পদে নির্বাচন এবং জাকসু নির্বাচন।

এসময় উপাচার্য বলেন: আলোচনার মাধ্যমে এগুলোর সমাধান সম্ভব। ৪৫-৫০ দিনের মধ্যে বিশেষ সিনেটে অধিবেশন ডেকে মেয়াদোত্তীর্ণ পদ চারটিতে নির্বাচনের ব্যবস্থা করা হবে।’

আগামী জাতীয় নির্বাচনের আগে জাকসু নির্বাচন দেওয়া সম্ভব না জানিয়ে উপাচার্য বলেন: ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে আমি কথা বলেছি। জাকসু নির্বাচন আমারও কাম্য। রাষ্ট্রপক্ষ থেকে কিছু নির্দেশনা রয়েছে। আগামী জাতীয় নির্বাচনের পরে জাকসুর দিকে অগ্রসর হবো।

অন্যদিকে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে পৌনে তিনটায় ‘প্রগতিশীল ছাত্র জোট’ এর ব্যানারে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় বামপন্থী ছাত্র সংগঠনগুলো।

এর আগে উপাচার্যের বিরুদ্ধে অধ্যাদেশ, স্ট্যাটিউট ও কার্যপ্রণালি বিধি লঙ্ঘনের অভিযোগ এনে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের ফটকগুলোতে তালা ঝুলিয়ে সেখানে অবস্থান নেন আওয়ামীপন্থীদের একাংশ শরীফ এনামুল কবিরের অনুসারী সিনেট সদস্য ও শিক্ষকরা। ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ এবং জোট’ এর ব্যানারে পূর্বঘোষিত এই কর্মসূচির কারণে দিনভর বন্ধ থাকে প্রশাসনিক কার্যক্রম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবি সিনেটলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT