চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত ব্যক্তির নামে মামলায় তোলপাড়

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:৪০ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৬
অন্যান্য, অপরাধ
A A

রামুতে ৪ মৃত ব্যক্তিসহ এলাকার অর্ধ শতাধিক লোকজনকে জড়িয়ে হয়রানিমূলক মামলা করার অভিযোগ পাওয়া গেছে। মৃত ব্যক্তিদের নামে মামলা করার ঘটনায় এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।

কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেন, রামুর রাজারকুলে অবস্থিত কক্সবাজার হ্যাচারি অ্যান্ড ফিশারিজ প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিউল হক চৌধুরী।

মামলায় অভিযুক্ত মৃত ৪ ব্যক্তির মৃত্যুসনদ মতে, সৈয়দ আহমদ ২০০৯ সালে, আবু তাহের ২০১৩ সালে, আবদুল খাঁ ২০১৪ সালে এবং হাজ্বী নুর আহমদ ২০০৮ সালে মারা যান। এ মামলায় ওই চারমৃতসহ ৪১ জন এবং অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে বাদীর হ্যাচারিতে লুটপাটের অভিযোগ আনা হয়েছে। মামলায় অভিযুক্তরা সবাই ওই হ্যাচারির জমির মালিক বলে জানা গেছে।

Banglabid

মামলায় অভিযুক্ত এনামুল হক জানিয়েছেন, মামলায় অভিযুক্তদের মধ্যে ৪ জন ২০১৪ সালের আগেই মারা গেছেন। বোঝা যায় যে মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ও সাজানো। তাছাড়া এ মামলায় অনেক বয়োবৃদ্ধকে অভিযুক্ত করা হয়েছে।

মামলায় অভিযুক্ত ওই হ্যাচারির জমির অপর দুই মালিক মতিউর রহমান ও প্রদীপ বড়ুয়া জানান, ২০০৩ সালে তাদের মতো স্থানীয় বিভিন্ন ব্যক্তিদের জমি ভাড়া নিয়ে হ্যাচারী ব্যবসা শুরু করেন, মোহাম্মদ শফিউল হক চৌধুরী। কিন্তু কয়েকবছর যেতে না যেতেই হ্যাচারিটি বন্ধ হয়ে পড়ে। দীর্ঘদিন বন্ধ থাকায় হ্যাচারির বিভিন্ন মালামাল ও পুকুরসমূহ সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় ছিলো। সেই সাথে জমির মালিকরাও দীর্ঘদিনের বকেয়া ভাড়া না পেয়ে জমি বুঝিয়ে নিতে উদগ্রীব হয়ে পড়েন। জমি ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া চালালে মোহাম্মদ শফিউল হক চৌধুরী গত ১০ মার্চ সাজানো এ মামলা (নং সিআর ৬২/১৬) করেন। বিজ্ঞ আদালত এ মামলার বিস্তারিত তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজারকে নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে কথা বলার জন্য মামলার বাদি মোহাম্মদ শফিউল হক চৌধুরীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে পাওয়া যায়নি।

Reneta

মামলার তদন্তকারি কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজার এর উপ-পরিদর্শক (এসআই) আবদুস সাত্তার সরকার জানিয়েছেন, মামলাটির তদন্ত চলছে। মামলায় মৃত ব্যক্তিদের অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত এসব মৃত ব্যক্তিদের মৃত্যু সনদ সংগ্রহ করা হচ্ছে। এছাড়া প্রয়োজনীয় সকল তদন্ত সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দেয়া হবে। মামলার স্বার্থে এর বেশি কিছু বলতে তিনি অপরাগতা জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ল্যাপটপ-কম্পিউটারের কার্যক্ষমতা বাড়ানোর কার্যকর টিপস

পরবর্তী

মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন

পরবর্তী

মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন

সত্য কথা বলাতেই শফিক রেহমান গ্রেফতার: বিএনপি

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT