চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসলিম ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহালে ট্রাম্পের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ০২, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মুসলিম ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহালে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছে। নিম্ন আদালতে এটি বারবার নাকচ হয়ে যাওয়া সত্ত্বেও এ আহ্বান জানানো হলো।

উচ্চ আদালতে সরকারের আবেদনের পর বিচার বিভাগের মুখপাত্র সারাহ ইজগুর ফ্লোরেস বলেন, ‘এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি করতে আমরা সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছি এবং এ ব্যাপারে আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে, জাতীয় নিরাপত্তা বজায় রাখতে। সন্ত্রাসবাদের হাত থেকে আমাদের জনগোষ্ঠীকে রক্ষায় ট্রাম্পের নির্বাহী আদেশটি তার আইনি কর্তৃত্বের আওতাভুক্ত।’

গত ৬ মার্চ জারি করা ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ৯০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডধারীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ রাখা হয়েছে ১২০ দিন, যা ১৬ মার্চ থেকে কার্যকর হওয়ার কথা ছিল ।

ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত করে পৃথক নিম্ন আদালতের দেওয়া রায় বাতিল করতে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে জরুরি আবেদন করেছে।

ট্যাগ: ট্রাম্পমুসলিম নিষেধাজ্ঞা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাহাড়সম চ্যালেঞ্জ নিয়ে মেসিদের কোচ সাম্পাওলি

পরবর্তী

সেহরি ও ইফতারের সময়সূচি

পরবর্তী

সেহরি ও ইফতারের সময়সূচি

হেফাজতের প্রতি সরকারের নমনীয়তার ব্যাখ্যা চেয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি

সর্বশেষ

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT