চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেফাজতের প্রতি সরকারের নমনীয়তার ব্যাখ্যা চেয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ০২, জুন ২০১৭
রাজনীতি
A A

হেফাজতের মতো উগ্র মৌলবাদী ও সন্ত্রাসী সংগঠনের প্রতি সরকার হঠাৎ কেন নমনীয় তার ব্যাখ্যা চেয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব বলেন নির্মূল কমিটির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘হেফাজতের মতো উগ্র মৌলবাদী ও সন্ত্রাসী সংগঠনের প্রতি সরকার হঠাৎ কেন নমনীয় তার ব্যাখ্যা সরকারকে দিতে হবে। আমরা বহুবার দাবি জানিয়েছি, জামায়াত-হেফাজতের মতো সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হলে মুক্তিযুদ্ধের যাবতীয় অর্জন ধ্বংস হয়ে যাবে।’

কওমি মাদ্রাসার স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর হেফাজতে ইসলামের ধৃষ্টতা আরও বেড়েছে উল্লেখ করে তিনি বলেন,‘সুপ্রিম কোর্টের ভাস্কর্য সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যে হেফাজত উল্লসিত হয়েছে। এরপর আমরা রাতের অন্ধকারে ভাস্কর্য অপসারণ ও পুনঃস্থাপন নাটক দেখেছি।’

হেফাজত সম্পর্কে সরকারের বর্তমান অবস্থানের ফলে প্রধানমন্ত্রীকেও হেফাজত নেতারা হিজাব পরিয়ে ছাড়বে বলে সাবধান করে দেন নির্মূল কমিটির নেতারা। বক্তারা বিভিন্ন স্থানে ভাস্কর্য স্থাপনের জন্য শিল্পী, ভাস্কর, স্থপতি ও নগর পরিকল্পনাবিদদের সমন্বয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন, নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তর ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা ঘাতক দালাল নির্মূল কমিটি এবং কমিটির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ‘কিছু প্রসিকিউটরের’ সংশ্লিষ্টতা নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিচারপতি শামসুল হুদা, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, শিল্পী হাশেম খান, স্থপতি রবিউল হুসাইন, আলমগীর সাত্তার বীরপ্রতীক বক্তব্য দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন অতি ভারী বৃষ্টির আশঙ্কা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT