চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসলিম অভিবাসীদের তথ্য ট্রাম্পকে দেবে না নিউইয়র্ক: মেয়র

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:১১ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর শুধু মুসলিম অভিবাসীদের জন্য একটি আলাদা নিবন্ধন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন নিউইয়র্কে মেয়র বিল ডি ব্লাসিও।

সোমবার শহরের কুপার ইউনিয়নে এক আলোচনা অনুষ্ঠানে ডি ব্লাসিও বলেন, নিউইয়র্কে এ ধরণের কোনো মুসলিম রেজিস্ট্রি গঠন করে মুসলিম অভিবাসীদের তথ্য ট্রাম্প সরকারকে দেয়া হবে না।

ওই আলোচনায় তিনি ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দিয়েছেন, তিনি মুসলিম রেজিস্ট্রি চালু করার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করলে নিউইয়র্ক এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে।

অনুষ্ঠানে উপস্থিত কয়েকশ’ উৎকণ্ঠিত নিউইয়র্ক অধিবাসীকে আশ্বস্ত করে মেয়র বলেন, প্রত্যেক মুসলিমের ব্যক্তিগত তথ্য আলাদাভাবে নথিভুক্ত করার পদক্ষেপ আইনি লড়াই ছাড়া পাস হতে দেবেন না তিনি। একই কথা তিনি গত সপ্তাহে একান্ত বৈঠকেও ট্রাম্পকে জানিয়েছেন।

মেয়র বলেন, “আমরা ঘৃণার সঙ্গে একতা পোষণ করি না এবং আমাদের মূল্যবোধের বিরুদ্ধে যায় এমন সবকিছুর বিরুদ্ধেই আমরা লড়ব।” জনগণের প্রবল করতালির মাঝে তাদের উদ্দেশ্যে ডি ব্লাসিও বলেন, “আপনাদের মেয়র হিসেবে আপনাদেরকে আমি কথা দিচ্ছি: আমরা আমাদের জনগণের কল্যাণের জন্য সাধ্যের সবটুকু লাগিয়ে দেবো। যদি প্রত্যেক মুসলিমকে এভাবে নিবন্ধন করতে বাধ্য করা হয়, তবে তা ঠেকাতে আমরা আইনি পদক্ষেপ নেবো।”

নিউইয়র্কের পৌর নাগরিক সনাক্তকরণ কর্মসূচির জন্য আবেদনকারীদেরকেও ভয় না পেতে অনুরোধ করেছেন মেয়র। ওই কর্মসূচিতে কাগজপত্র ছাড়া অভিবাসীদেরও আবেদন করার সুযোগ রয়েছে। নিউইয়র্ক প্রশাসন কারও তথ্য ট্রাম্পের অভিবাসী উচ্ছেদকারী বাহিনীর কাছে না দেয়ার প্রতিশ্রুতি দিয়ে কর্মসূচিটির জন্য সবাইকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার আহ্বান জানান।

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনিউইয়র্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোস্তাফিজের শেষ স্ক্যান রিপোর্টও সন্তোষজনক

পরবর্তী

সোনার বাংলা ট্রেনের বেহাল দশা!

পরবর্তী

সোনার বাংলা ট্রেনের বেহাল দশা!

বিভাজন নিয়ে আওয়ামী লীগে আলোচনা, প্রস্তুত হচ্ছে বিএনপি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT