চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসলমানদের নিয়ে অবস্থান পাল্টাবেন না ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশ ইস্যুতে দেওয়া নিজের বক্তব্যে অটল রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।

রিপাবলিকান দলীয় বিতর্কে তিনি জানিয়েছেন, মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব থেকে সরে আসবেন না।

ট্রাম্পের মতে, বিষয়টি দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত। বিতর্কে মুসলমান ইস্যু ছাড়াও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণসহ বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়ান দলের ৭ প্রতিদ্বন্দ্বী।

গত নভেম্বরে প্যারিস হামলার পর ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব করেন। তার এ প্রস্তাবে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

ট্রাম্পের মন্তব্যকে বর্ণবাদী উল্লেখ করে ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞার দাবি ওঠে।

ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গিগোষ্ঠীগুলো তার এ মন্তব্যকে কাজে লাগিয়ে সদস্য সংগ্রহ বেগবান করবে বলে আশঙ্কা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তবে এরপর মার্কিন ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা বাড়তেও দেখা যায়।

বিতর্কে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ট্রাম্পকে ওই বিতর্কিত মন্তব্য পুনর্বিবেচনার কথা বলেন। ভারত বা ইন্দোনেশিয়ার মতো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর মুসলমানদের ক্ষেত্রেও ট্রাম্প একই অবস্থান বজায় রাখবেন কি-না এমন প্রশ্নও করা হয় তাকে।

জবাবে ট্রাম্প জানান, তিনি তার ওই প্রস্তাব থেকে সরে আসবেন না।

তিনি বলেন, ‘আমার কাছে দেশের নিরাপত্তাই সবচেয়ে বড়।  আমি এই দেশের নিরাপত্তা চাই। কট্টর ইসলামের বিষয়ে আমাদের গুরুতর সমস্যা রয়েছে। এটা শুধু এখানকার নয়, পুরো বিশ্বেরই সমস্যা।’

আরেক প্রার্থী জেব বুশ বলেন,  ‘আমরা কি ভারত, ইন্দোনেশিয়া বা ঘনিষ্ঠ মিত্র দেশের মুসলমানদেরও নিষিদ্ধ করব? যাদের সঙ্গে আমাদের শক্তিশালী সম্পর্ক তৈরি করার প্রয়োজন রয়েছে? অবশ্যই এটা করব না। আমাদের প্রয়োজন হলো আইএসকে ধ্বংস করা।’

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমার্কিন নির্বাচনমার্কিন মুসলিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মেক ইন ইন্ডিয়ার’ লোগোর ডিজাইন বিদেশী!

পরবর্তী

কক্সবাজার উপকূলে শুটকি তৈরির ধুম

পরবর্তী

কক্সবাজার উপকূলে শুটকি তৈরির ধুম

‘ফিরে চল মাটির টানে’ প্রথমবারের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সর্বশেষ

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল ও চীন সীমান্তে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

আগস্ট ৩০, ২০২৬

আর্সেনালের ব্রাজিলিয়ানকে নিয়ে যাচ্ছে সৌদির আল হিলাল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT