চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেক ইন ইন্ডিয়ার’ লোগোর ডিজাইন বিদেশী!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

ক্ষমতার আসনে বসেই প্রথম দিন থেকে দেশবাসীকে যে স্বপ্ন দেখিয়ে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতেই যাতে বিভিন্ন পণ্যের প্রধান উৎপাদন কেন্দ্র থাকে, সেই স্বপ্ন দেশবাসীকে দেখিয়ে আসছেন তিনি। যার স্লোগান ‘মেক ইন ইন্ডিয়া’। কিন্তু মোদির সেই দেশী স্বপ্নের লোগোর ডিজাইনই হয়েছে বিদেশী সংস্থার মাধ্যমে।

‘মেক ইন ইন্ডিয়া’র প্রচারের জন্যে ‘ওয়েডেন+কেনেডি’ ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে তিন বছরের চুক্তি সই করা হয়েছে। আর তার জন্যে এই সংস্থাকে দেওয়া হচ্ছে ১১ কোটি টাকা।

মধ্য প্রদেশের এক সমাজকর্মী চন্দ্র শেখর গৌর তথ্য জানার অধিকার আইনের ভিত্তিতে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছিলেন যে, এই লোগো কোন সংস্থা ডিজাইন করেছে।

উত্তরে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ‘মেক ইন ইন্ডিয়া’ লোগো বানানোর জন্যে কোনো টেন্ডার ডাকা হয়নি। ২০১৪-১৫ সালে মন্ত্রণালয়ের তরফে টেন্ডার ডাকা হয়েছিলো ‘ক্রিয়েটিভ এজেন্সি’ নিয়োগ করার জন্যে। সেই সময়ে টেন্ডার পায় ‘ওয়েডেন+কেনেডি ইন্ডিয়া’ লিমিটেড। এই সংস্থাই ‘মেক ইন ইন্ডিয়া’র লোগো ডিজাইন করেছে।

তবে সংস্থার নামের শেষে ইন্ডিয়া লিমিটেড থাকলেও এটি কোনো ভারতীয় সংস্থা নয়। ‘ওয়েডেন+কেনেডি ওরেগঁ’র পোর্টল্যান্ডের। পৃথিবীর অন্যতম বৃহৎ অ্যাড এজেন্সি। ভারত ছাড়াও অ্যামস্টারড্যাম, বেইজিং, লন্ডন, নিউইয়র্ক, পোর্টল্যান্ড, সাংহাই এবং টোকিওতে শাখা আছে।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্‍‌কারে গৌর জানান, ‘মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেইনের কথা শুনতে ভালোই লাগে। এই ক্যাম্পেইনের বদৌলতে দেশের সম্পর্কেও নানা ভালো কথা শোনা যাচ্ছে। নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ। তবে সেই ক্যাম্পেনের লোগো যদি কোনো ভারতীয় সংস্থা করতো, তাহলে বিশ্বের দরবারে আরও জোরালো বার্তা পৌঁছাত। ভারতে তো ক্রিয়েটিভ ট্যালেন্টের কোনো অভাব নেই।’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিয়ে করলেন নাইম-নাদিয়া

পরবর্তী

মুসলমানদের নিয়ে অবস্থান পাল্টাবেন না ট্রাম্প

পরবর্তী

মুসলমানদের নিয়ে অবস্থান পাল্টাবেন না ট্রাম্প

কক্সবাজার উপকূলে শুটকি তৈরির ধুম

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT