চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুল-জাকির ‘শো’তে রাজশাহীর স্বস্তির জয়

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৩৮ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
রাজশাহীর ক্রিকেটাররা জয় উদযাপন করছে, খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠের চারদিকে নান্দনিক সব শট খেললেন মুমিনুল হক। ৪২ করে সাজঘরে ফেরার আগেই শুরু করলেন আরেক বাঁহাতি জাকির হাসান। দুজনেই ব্যাটিং ঝলকে মাতিয়ে রাখলেন ছুটির দিনে টি-টুয়েন্টির বিনোদন পেতে মাঠে আসা দর্শকদের। দুই বাঁহাতির ব্যাটিং কারিশমায় সিলেট সিক্সার্সকে ৭ উইকেটে হারাল রাজশাহী কিংস।

আগের চার ম্যাচে মাত্র একটি জয় পাওয়ায় পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গিয়েছিল রাজশাহী। পঞ্চম ম্যাচে স্বস্তির জয় তুলে ঘুরে দাঁড়াল গত আসরের রানার্সআপ দলটি।

বিপিএলের ঢাকা পর্বে সবচেয়ে বেশি দর্শক হয়েছে আজ। গ্যালারিজুড়ে রাজশাহীর সমর্থক, শেষ হাসিটাও তাদের। সিলেটের করা ১৪৬ রান তাড়া করেছে ১৫  বল হাতে রেখে। চার মেরে জাকির যখন ফিফটি পূর্ণ করলেন দলের রান তখন ১৫০। ২৬ বলে চার বাউন্ডারি ও তিন ছক্কার ৫১ রানের ইনিংসটি ছিল চোখে লেগে থাকার মতো। খেলা শেষ হতেই এ তরুণকে পিঠ চাপড়ে দেন সিলেটের অধিনায়ক নাসির হোসেন। ডিপেন্ডবল মুশফিকুর রহিম উইকেট আগলে ২৫ রানে অপরাজিত থাকেন।

Banglabid

রাজশাহীর জয়ের পাল্লা ভারি হয়ে যায় মুমিনুল হক ও রনি তালুকদারের ওপেনিং জুটিতে। ৮.৩ ওভারে ৬৫ রান তুলে তারা বিচ্ছিন্ন হন। ফেরার আগে ২৪ রান আসে রনির ব্যাটে। তিনে নামা সামিত প্যাটেল ফিরে যান ১ রান করে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের নয়নাভিরাম দৃশ্যপটের মাঝে যেন মন মাতানো ক্রিকেটটাও ফেলে এসেছে সিলেট সিক্সার্সরা। নয়তো যে দলটি টানা তিন ম্যাচ জিতে দাপুটে ক্রিকেটের আভাস দিয়েছিল, সেই দলটাই কেন রাজধানীতে এসে এভাবে ধুঁকবে। রাজশাহীর বিপক্ষে শুরুতে তেমনি এক হোঁচটের দিনেও অবশ্য নাসিররা শেষঅবধি করতে পারে ১৪৬। মিরাজের ‘কিপটে’ বোলিংয়ের দিনে সাব্বিরের ব্যাটে ওঠা ঝড় দেড়শর কাছাকাছি সংগ্রহে নিয়ে যায় সিলেটকে।

তাদের ইনিংসের শুরুটা হয়েছিল আরেকটি বিপর্যয়ের আভাস দিয়ে। এসময় কেবল উইকেটই হারায়নি দলটি, রানের চাকাও ঘোরাতে ভুলে যায়। ৭১ রানের সময় গুনাথিলাকা যখন পঞ্চম উইকেটের পতন হিসেবে সাজঘরে ফেরেন, তখন ১৩.২ ওভার খেলা হয়ে গেছে। এই লঙ্কানের ৪০ রানের ইনিংসটা অবশ্য দ্বিতীয় সেরা। ৪০ বলে যাতে থাকল ৪ চার ও ২ ছয়ের মার।

Reneta

আগে থারাঙ্গা ১০, ফ্লেচার ০, সোহান ১০, নাসির ৯ রানে সাজঘরে ফিরে দলের বিপদ বাড়িয়ে যান। পরে ব্যাটিংয়ে নিচে নেমে আসা সাব্বির রহমানের ক্যামিও সিলেটকে রক্ষা করে। এক চার ও ৪ ছয়ে ২৬ বলে ৪১ রানের ইনিংস খেলেছেন এই টাইগার তারকা।

সাব্বিরকে যোগ্য সঙ্গ দেন টিম ব্রেসনান, ৪ চার ও এক ছয়ে ১৭ বলে অপরাজিত ২৯ রানের ইনিংস খেলে। প্ল্যাঙ্কেট অপরাজিত থাকেন ২ বলে ৬ রানে।

রাজশাহীর হয়ে স্পিনাররা আলো ছড়িয়েছেন। মেহেদী হাসান মিরাজ তো ৪ ওভারে দিয়েছেন মাত্র ১২ রান, উইকেট একটি। সামিট প্যাটেল ২ ওভারে ৬ রানে একটি উইকেট নিয়েছেন। সর্বোচ্চ ২ উইকেট কেসরিক উইলিয়ামসের, তবে ৪ ওভারে ৩২ রান খরচ তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গেইলের সামনে ১১ হাজারের হাতছানি

পরবর্তী

ওয়েব, টিভির পর চলচ্চিত্রেও ‘বেসিক’ কি তৌসিফ?

পরবর্তী
অ্যাভেঞ্জারস ও সুপারহিরো চরিত্রের ছবি, বাংলাদেশি সিনেমার জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েব, টিভির পর চলচ্চিত্রেও ‘বেসিক’ কি তৌসিফ?

রংপুরে সংঘর্ষে একজন নারী আহত, কান্নাকাটি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিটু রায়, ফেসবুক স্ট্যাটাস এবং উত্তর না মেলা কিছু প্রশ্ন

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT