চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্রিম টিকেট বিক্রিতে ব্যাপক সাড়া, প্রবাসীরা এগিয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

নির্মাণের শুরু থেকে আলোচনায় থাকা ছবি ‘নবাব এলএল.বি’ মুক্তি পেতে যাচ্ছে দু’দিন পরেই। ১৬ ডিসেম্বর রাতে দেশীয় ওটিটি প্লাটফর্ম ‘আই থিয়েটার’-এ ৯৯ টাকার টিকেটে দেখা যাবে ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের নতুন এ ছবিটি।

মুক্তির আগে থেকেই অগ্রিম টিকেট কাটার হিড়িক পড়েছে। শুধু দেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাঙালি প্রবাসীরা ইতোমধ্যেই টিকেট কাটতে শুরু করেছেন বলে জানালেন সংশ্লিষ্টরা।

সোমবার সন্ধ্যায় ছবির পরিচালক অনন্য মামুন চ্যানেল আই অনলাইনকে বলেন, শাকিব ভাই থাকায় ছবিটি হাইপে আছে। অগ্রিম টিকেট কাটার ঘোষণা দেয়ার পর থেকেই ব্যাপক সাড়া পেয়েছি। কর্তৃপক্ষের যে প্রত্যাশা ছিল টার্গেট পূরণের কাছাকাছি যাওয়া সম্ভব হয়েছে। ছবি মুক্তির পর যারাই দেখবেন পছন্দ করবেন। তখন আরও মানুষ দেখবে বলে বিশ্বাস রাখি।

Banglabid

সবচেয়ে বেশি অগ্রিম টিকেট কিনেছেন প্রবাসীরা। এমনটা উল্লেখ করে অনন্য মামুন বলেন, অগ্রিম যতো টিকেট বিক্রি হয়েছে ৬০ শতাংশই প্রবাসী দর্শক। প্রবাসে থাকা লাখ লাখ মানুষ শাকিব ভাইয়ের ফ্যান। তারা এই প্রথম দেশে মুক্তির সঙ্গে সঙ্গে একযোগে বিশ্বের ভিন্ন ভিন্ন প্রান্তে বসে ছবিটি দেখতে পারবেন। কিছুদিন আগেও অ্যাপে কিছু টেকনিক্যাল সমস্যা ছিলো, তবে এখন আর কোনো সমস্যা নেই। তাই আরও দর্শক টিকেট নিচ্ছে।

কতো টাকার টিকেট বিক্রি হয়েছে জানতে চাইলে পরিচালক অনন্য মামুন ‘টাকার অঙ্ক’ প্রকাশ করতে চাননি। জানান, ব্যবসায়িক পলিসিতে আমরা জানাতে চাইনা কতো টাকার টিকেট বিক্রি হয়েছে। তবে এখনও পর্যন্ত যে অবস্থা তাতে ‘নবাব এলএল.বি’ ছবি দিয়ে লোকসান হওয়ার সুযোগ নেই। ইন্টারনেট ব্যবহার ও সিনেমা খোঁজখবর রাখে প্রত্যেকেই ছবির বিষয়ে অবগত।

অনন্য মামুন মনে করেন, ‘নবাব এলএল.বি’ ছবির হাইপ অন্যরকম। বিশেষ করে গান ও ট্রেলার দর্শক লুফে নিয়েছেন। যা নির্মাণের সঙ্গে জড়িতদের অন্যরকম তৃপ্তি দিয়েছে। সমালোচকরাও আঁচড় দিতে পারেননি। বরং প্রশংসায় ভাসিয়েছেন। তাছাড়া বাংলা ছবির সবচেয়ে বড় তারকা শাকিব খানের ছবি এটি। ‘নবাব এলএল.বি’র নাম ভূমিকায় তিনি অভিনয় করেছেন।

Reneta

তবে ট্রেলার প্রকাশের পর অনেক দর্শকের মনে প্রশ্ন ছিল, নবাব এলএল.বি সিনেমা হলে মুক্তি পাবে কিনা? কেউ কেউ বলেছিলেন এমন হাইভোল্টেজ ছবি বড় পর্দায় না দেখলে মজা পাওয়া যাবে না! পরিচালক অনন্য মামুন স্পষ্ট জানিয়েছেন, তিনি অ্যাপের জন্যই ছবিটি বানিয়েছেন। তাই আপাতত কোনোভাবেই ‘নবাব এলএল.বি’ সিনেমা হলে তিনি চালাবেন না।

‘নবাব এলএল.বি’র একটি গানের দৃশ্যে শাকিব ও মাহি

করোনার মধ্যে নানা সংকট উতরে শাকিব খান তার এ ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। জনপ্রিয় এ নায়ক জানান, গল্প প্রধান ছবি এটি।

শাকিব খান তার নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও বার্তায় বলেন, এখন খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা। দিনকে দিন এই প্রবণতা বেড়েই চলেছে। নারীকে অসম্মানের প্রতিবাদ স্বরূপ ‘নবাব এলএল.বি’ ছবিটা আমি করেছি। যাদের বিবেক মরেনি, তাদেরকে একটু হলেও নাড়া দিবে এই ছবিটি। মানুষকে জাগ্রত করার চেষ্টা করবে এই ছবিটি।

‘নবাব চৌধুরী’ নামে একজন আইনজীবীর চরিত্রে  শাকিব খান ছাড়াও অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, রাশেদ অপু, এল আর সীমান্ত, শাহেদ আলী, সুষমা সরকার, সুমন আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় প্লেব্যাক জুটি চ্যানেল সেরা কণ্ঠের মঞ্চ থেকে উঠে আসা দুই শিল্পী ইমরান, কোনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনইমরানকোনালগানট্রেলারনবাব এলএলবিপ্রবাসীমাহিয়া মাহিলিড বিনোদনশাকিব খানস্পর্শিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাখো শহীদের রক্ত-প্রাণে অর্জিত রাষ্ট্র এতোই দুর্বল?

পরবর্তী

রানে এগিয়ে স্ট্রাইকরেটে পিছিয়ে তামিম

পরবর্তী

রানে এগিয়ে স্ট্রাইকরেটে পিছিয়ে তামিম

করোনা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া কোনো সমস্যা নয়

সর্বশেষ

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

ফিফা সভাপতিত্বের জন্য লড়াই না করে কাকে দেখতে চান উয়েফা প্রধান

আগস্ট ২৪, ২০২৬

যশোরে মাছের ঘেরে মাছ মারা যাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT