চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে উদ্ধার হওয়া ৩৭ বাংলাদেশীকে হস্তান্তর

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:৩৬ পূর্বাহ্ণ ১৯, জুন ২০১৫
বাংলাদেশ
A A

মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে শনাক্ত হওয়া আরো ৩৭ বাংলাদেশীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে মিয়ানমার।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমারের উপারের টেকবিনিয়া ক্যাম্পে শুক্রবার সকাল সাড়ে ১০টায় মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে একটি পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করে মিয়ানমার ইমিগ্রেশন।

কক্সবাজার বিজিবি ১৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকারের নেতৃত্বে ১০ সদস্যদের একটি প্রতিনিধি দল তাদের নিয়ে দেশে ফিরে আসে।

Banglabid

কক্সবাজারের সেক্টর কমান্ডার এম এম আনিসুর রহমান বলেন, এর আগে ১৫০ জনকে আমরা গ্রহণ করেছিলাম, এটা দ্বিতীয় পর্ব। আজকে আমরা মিয়ানমারের পক্ষ থেকে আরো ৩৭ জনকে গ্রহণ করে নিলাম।

এসময় তিনি আরও বলেন, গত বুধবার টেকনাফের নাফনদীর জাদিমুরা পয়েন্ট সীমান্তে বিজিবি-বিজিপির মধ্যে ভুল বোঝাবুঝির কারণে গোলাগুলির ঘটনায় ধরে নিয়ে যাওয়া বিজিবি সদস্য নায়েক রাজ্জাকের বিষয়টি নিয়ে পতাকা বৈঠকে আলোচনা হয়েছে। পরবর্তীতে আরো একটি পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিজিবি সদস্য নায়েক রাজ্জাককে ফেরত দিতে রাজি হয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী।

মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের সহকারী পরিচালক চ নাইং বলেন, বাংলাদেশী হিসেবে শনাক্তদের ফেরত নেওয়ায় আমরা সন্তুষ্ট। এর মাধ্যমে দু’দেশের সু-সম্পর্ক বজায় রাখতে পারষ্পরিক যোগাযোগ আরো সুদৃঢ় করতে হবে। এ সু-সম্পর্কের মাধ্যমে সীমান্তে শান্তি বিরাজ করবে। এসময় তিনি সবাইকে রমজানের শুভেচ্ছা জানান।

Reneta

ফেরত আসা মানুষগুলোর সিরাজগঞ্জের ৪ জন, মাদারীপুরের ১ জন, সুনামগঞ্জের ৪ জন, কিশোরগঞ্জের ৮ জন, হবিগঞ্জের ১১ জন, জামালপুরের ১ জন ও বগুড়ার ৭ জন বাসিন্দা রয়েছে।

গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২০৮ জন অভিবাসী প্রত্যাশীদের মধ্যে যাচাই-বাছাই শেষে বাংলাদেশী হিসেবে শনাক্ত ১৫০ জনকে ৮ জুন ফেরত আনা হয়েছে। উদ্ধার হওয়া অপর ৫৮ জনের মধ্যেও ৩৭ জনকে বাংলাদেশী হিসেবে শনাক্ত করা হয়েছে। বিষয়টি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী মঙ্গলবার এক চিঠির মাধ্যমে অবগত করেছে।

এছাড়া গত ২৯ মে মিয়ানমারের জলসীমা থেকে দেশটির নৌ-বাহিনী আরো ৭২৭ জন অভিবাসী প্রত্যাশীদের উদ্ধার করে। এদের অধিকাংশই বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেইমারের লালকার্ডে শাস্তির সিদ্ধান্ত আজ

পরবর্তী

মিয়ানমারে উদ্ধার হওয়া ৩৭ বাংলাদেশীকে হস্তান্তর

পরবর্তী

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাহুলকে মোদির টুইট

রমজানে হঠাৎ বেড়েছে বিভিন্ন সবজির দাম

সর্বশেষ

ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT