ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।
মোদি টুইট করে রাহুল গান্ধীর উদ্দেশে লেখেন, ‘কংগ্রেস সহসভাপতি শ্রী রাহুল গান্ধীকে তার জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।’
মোদির টুইটের জবাবে ৪৫ বছরে পা রাখা রাহুল গান্ধী লিখেছেন: আপনাকেও শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।





