চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ: ৩৭ হাজার থেকে ৩৫ জন নির্বাচিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

তৃতীয়বারের মতো শুরু হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ খোঁজার প্রতিযোগিতা। গেল ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে এবার এই আয়োজনটি।

অমিকন এন্টারটেইনমেন্টে সঙ্গে অনুষ্ঠানটির আয়োজক সহযোগী হিসেবে থাকছে এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট। আয়োজক প্রতিষ্ঠান জানায়, ৩৭ হাজারের বেশি প্রতিযোগী আবেদন করেন। সেখানে থেকে কয়েকটি ধাপে বাছাই করে রাখা হয়েছে ৩৫ সুন্দরী।

এ বছরের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ অডিশনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয় ৫ সেপ্টেম্বর থেকে। রেজিস্ট্রেশন করার সুযোগ ছিলো ৯ সেপ্টেম্বর পর্যন্ত। কর্তৃপক্ষ জানায়, পাঁচ দিনে ৩৭ হাজার ২ শত ৪৩ জন সুন্দরী এই প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করেন। সেখানে থেকে অডিশনের জন্য ডাক পান ৩০০ জন।

Banglabid

তাদের মধ্য থেকে যাচাই বাছাই শেষে বর্তমানে টিকে আছেন ৩৫ জন সুন্দরী। সৌন্দর্য, শিক্ষা, বুদ্ধিমত্তাসহ আরও কিছু যোগ্যতার উপর ভিত্তি করে এদের বাছাই করা হয়েছে। তাদের নিয়ে চলছে গ্রুমিং পর্ব।

কর্তৃপক্ষ জানায়, ৩০০ জন প্রতিযোগী থেকে প্রাথমিকভাবে বাছাই হন ৬০ জন সুন্দরী তরুণী। তাদের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন দেবাশীষ বিশ্বাস, লুনা ,সুমনা সোমা, রফিকুল ইসলাম র‌্যাফ।

পরবর্তীতে প্রধান তিন বিচারকের কাছে অডিশন শেষে ৬০ জন থেকে সেরা ৩৫ জন বাছাই করা হয়েছে। তাদের নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতার মূল পর্ব। প্রধান তিন বিচারক হিসেবে এই আয়োজনে রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও সৌন্দর্য বিশেষজ্ঞ ফারনাজ আলম।

Reneta

সেরা ৩৫ জনকে নিয়ে চলছে চলছে গ্রুমিং। উপস্থাপনা, নাচ, গান, অভিনয়, সামাজিকতা, মানবিকতাসহ নানা বিষয়ের উপর জোর দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিযোগীদের। সেইসঙ্গে গুরুত্ব দেয়া হচ্ছে গত বছরগুলোতে বিশ্বসুন্দরীর মঞ্চে বাংলাদেশি সুন্দরীদের সীমাবদ্ধতাগুলোকেও।

এদিকে আয়োজকরা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) অডিশনের মাধ্যমে সেরা ৩৫ থেকে ‘টপ টুয়েন্টি’ বাছাই করা হবে। সেই ২০ জন প্রতিযোগী থেকে বের হয়ে আসবেন এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। তিনিই বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নেবেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মূলমঞ্চে।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর আয়োজনটি ২৬ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্র ও সোমবার রাত ৮টায় একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তরুণপ্রতিযোগিতাপ্রতিযোগীমিস ওয়ার্ল্ডমিস ওয়ার্ল্ড বাংলাদেশসুন্দরী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারত ম্যাচ বাংলাদেশ কোচের চোখে ‘আশীর্বাদ’

পরবর্তী

গণমাধ্যমের ভিত্তি এখন নড়ে গেছে: মাহফুজ আনাম

পরবর্তী

গণমাধ্যমের ভিত্তি এখন নড়ে গেছে: মাহফুজ আনাম

গোপালগঞ্জ-সড়ক দুর্ঘটনা-মোটরসাইকেল-মাইক্রোবাস

গোপালগঞ্জে বিল থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT