চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর বিচারক সুস্মিতা সেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

প্রথমবারের মতো ‘মিস ইউনিভার্স’-এ প্রতিযোগিতা করতে যাচ্ছে বাংলাদেশ। আর এই আয়োজনের গ্র্যান্ড ফিনালেতে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন বলিউডের দাপুটে অভিনেত্রী ও সাবেক ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেন।

প্রতিযোগিতায় অংশ নিতে প্রাথমিক প্রস্তুতিও সম্পন্ন করেছে বাংলাদেশের আয়োজকরা।

প্রথমবারের মতো মিস ইউনিভার্স-এ বাংলাদেশে প্রতিনিধি পাঠানোর বিষয়টি জানাতেই শনিবার বিকালে হোটেল সোনারগাঁওয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Banglabid

সংবাদ সম্মেলনে ‘মিস ইউনিভার্স’-এর চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক জানান, আসছে ডিসেম্বরে কোরিয়ায় বসতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স’-এর ৬৮তম আসর। আর এখানে প্রথমবারের মতো প্রতিনিধি পাঠাতে প্রস্তুত বাংলাদেশ।

প্রস্তুতির বিষয়ে এই আয়োজক জানান, ইতোমধ্যে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে, যা শেষ হবে ১৪ সেপ্টেম্বর। ১৮ থেকে ২৮ বয়সী অবিবাহিত নারীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

অনুষ্ঠানে জানানো হয়, ‘মিস ইউনিভার্স’-এর বিচারক হিসেবে থাকবেন বিপাশা হায়াত, পালস হেলথ কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, মাহিন খান ও ফ্যাশন ডিজাইনার তুতলী রহমান।

Reneta

প্রতিযোগিতার শীর্ষ দশ সুন্দরীকে নিয়ে ২৩ অক্টোবর ঢাকায় হবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর শেষ বিচারে বিচারক থাকবেন বলিউড অভিনেত্রী ও সাবেক ‘মিস ইউনিভার্স’ খ্যাত তারকা সুস্মিতা সেন। তিনিই বিজয়ীকে মুকুট পরিয়ে দিবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডমিস ইউনিভার্সলিড বিনোদনসুস্মিতা সেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অল্পের জন্য হল না ইতিহাস

পরবর্তী

ঢাকা দক্ষিণ সিটির ১৪ নম্বর ওয়ার্ডে নাগরিক সুবিধার করুণ দশা

পরবর্তী

ঢাকা দক্ষিণ সিটির ১৪ নম্বর ওয়ার্ডে নাগরিক সুবিধার করুণ দশা

বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলল আফগানিস্তান

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT