চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলল আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রায় ছয় মাস পর দীর্ঘ পরিসরের ম্যাচ খেলতে নামা বাংলাদেশকে মহাচাপে রেখেছে টেস্ট পরিবারের নবীন সদস্য আফগানিস্তান। চট্টগ্রামে সিরিজের একমাত্র টেস্টের তৃতীয় দিন শেষে ২ উইকেট হাতে রেখে সফরকারীদের লিড ৩৭৪। এরবেশি রান তাড়া করে ক্রিকেট বিশ্বে জয়ের ঘটনাই আছে মোটে সাতটি।

টেস্ট ক্রিকেটে ১৯ বছরের পথচলায় চতুর্থ ইনিংসে বাংলাদেশ সর্বোচ্চ ২১৯ রান তাড়া করে জিতেছিল, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে। পরিসংখ্যানই বলছে বাংলাদেশকে ‘অসম্ভব’ এক পথ পাড়ি দেয়ার চ্যালেঞ্জে ফেলতে যাচ্ছে রশিদ খানের দল।

আফগানিস্তান-৩৪২ ও ২৩৭/৮, বাংলাদেশ-২০৫ (তৃতীয় দিনের খেলা শেষে)

Banglabid

দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান ৮ উইকেট হারিয়ে ২৩৭ রান তোলার পর আলোকস্বল্পতায় আগেভাগেই খেলা বন্ধ হয়। স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে আফসার জাজাই ৩৪ রানে অপরাজিত থেকে গেছেন।

ইব্রাহিম জারদান ৮৭ ও আসগর আফগান করে যান ৫০ রান। চতুর্থ উইকেট জুটিতে তারা ১০৮ রান যোগ করে পাহাড়সম লক্ষ্যের পথ দেখান।

২৮ রানে তিন উইকেট তুলে আফগানদের দ্রুত অলআউটের যে আশা জাগিয়েছিলেন সাকিব আল হাসান ও নাঈম হাসান মিলে, সেটা উবে যায় ইব্রাহিম ও আসগরের প্রতিরোধেই।

Reneta

সাকিব তিনটি, নাঈম হাসান ও তাইজুল ইসলাম নিয়েছেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৩৪২ রান তোলে। জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ২০৫ রানে।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১৯৪। শনিবার তৃতীয় দিন সকালে আর ১১ রান যোগ হতেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ৪৮ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত।

বাংলাদেশের শেষ ব্যাটসম্যান নাঈম হাসানকে এলবিডব্লিউ করে পঞ্চম শিকারের দেখা পান আফগান অধিনায়ক রশিদ। তিন ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই লেগি দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেট পেলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT