চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিস ইউনিভার্স এর ভাগ্য নির্ধারণ করে দিয়েছে যে প্রশ্নের উত্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
মিস ইউনিভার্স প্রতিযোগিতা

মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরের প্ল্যানেট হলিউডে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৬৬তম আসর বসেছিল রবিবার। ঝলমলে  আসরে ঘোষণা করা হয় মিস ইউনিভার্স-২০১৭ এর নাম। এ বছর মিস ইউনিভার্সের মুকুট মাথায় উঠেছে সাউথ আফ্রিকান সুন্দরী ডেমি-লেই নেল-পিটারসের মাথায়। বিশ্বের ৯২ জন প্রতিযোগীকে পেছনে ফেলে খেতাব অর্জন করেছেন তিনি।

কলম্বিয়া এবং জ্যামাইকার দুই প্রতিযোগীকে হারিয়ে মুকুট জিতে নিয়েছেন তিনি। কলম্বিয়ান সুন্দরী হয়েছেন রানার আপ এবং জ্যামাইকান সুন্দরী সেকেন্ড রানার আপ। তিনজনকেই একটা চূড়ান্ত প্রশ্ন করা হয় যার উত্তরের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়া হয় কাকে মুকুট দেয়া হবে।

তিন সুন্দরীর ভাগ্য নির্ধারণকারী সেই প্রশ্নটি ছিল, ‘নিজের কোন গুণটি নিয়ে আপনি সবচেয়ে গর্বিত এবং মিস ইউনিভার্স হলে সেই গুণটি কীভাবে কাজে লাগাবেন?

Banglabid

প্রশ্নের উত্তরে মিস জ্যামাইকা ডাভিনা বেনেট বলেন, ‘আমার লক্ষ্যের দিকে আগানোর প্রয়াস নেব। আমি বধিরদের একটি ফাউন্ডেশন নিয়ে কাজ করি। মিস ইউনিভার্সের প্ল্যাটফর্ম আমার এই কাজের জন্য সহায়ক হবে।’

কলম্বিয়ার প্রতিযোগী লরা গনজালেজ বলেন, ‘আমি সব কাজেই ভীষণ উদ্যমী। প্রতিটি ক্ষেত্রেই আমি আমার পুরোটা ঢেলে কাজ করি। একজন অভিনেত্রী হিসেবে এবং মিস কলম্বিয়া হিসেবেও আমি তাই করেছি। মিস ইউনিভার্সের মুকুট জিতলেও তাই করব।’

মিস ইউনিভার্স ডেমি-লেই নেল-পিটারসের মুকুট জয়ী উত্তরটা ছিল, ‘একজন ব্যক্তি হিসেবে আত্মবিশ্বাসী হতে হবে। মিস ইউনিভার্স হলেন সেই মানুষটি, যে নিজের সব ভয়কে পরাজিত করে অন্য নারীদের ভয় দূর করার জন্য অনুপ্রেরণা যোগাবে।’ ইন্ডিয়া টুডে

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেমি-লেই নেল-পিটারস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিলখানা হত্যায় ১৩৯ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের সাজা কমে যাবজ্জীবন

পরবর্তী

বাবার পথেই হাঁটছেন বার্সা লিজেন্ডের ছেলে

পরবর্তী
অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলার মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবার পথেই হাঁটছেন বার্সা লিজেন্ডের ছেলে

মিস ওয়ার্ল্ড ও মিস ইউনিভার্স বিজয়ীদের খুশি ও উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্সে পার্থক্য কী?

সর্বশেষ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT