চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মির্জা ফখরুলের জামিনের মেয়াদ ১৫ দিন বেড়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৮ পূর্বাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০১৬
রাজনীতি
A A

আদালত অবমাননা হয় এমন বক্তব্য না দেওয়ার জন্য মির্জা ফখরুল ইসলামকে সতর্ক করে দিয়ে নাশকতার তিন মামলায় তাঁর জামিন ১৫ দিন বাড়িয়েছেন আপিল বিভাগ। জামিন আদেশ দিয়ে প্রধান বিচারপতি বলেছেন, বিচার বিভাগ সরকারের নয়; রাষ্ট্রের অংশ। আর সংবিধান মানলে বিচার বিভাগকে মানতে হবে, এ নিয়ে এমন কোনো মন্তব্য করা যাবে না যাতে মানুষের আস্থা নষ্ট হয়। 

গত বছরের ২৪ নভেম্বর নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিন মাসের জামিন দেন হাইকোর্ট। পরে জামিনের সময় বাড়ানোর আবেদন জানানো হয় আপিল বিভাগে। ওই সময়ে ৭ ফেব্রুয়ারি সিলেটে এক অনুষ্ঠানে বিচার বিভাগ নিয়ে মির্জা ফখরুল যে মন্তব্য করেন তার ব্যাখ্যা চান আদালত। জবাব দাখিল করা হলে আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ।

মির্জা ফখরুলের আইনজীবী জয়নাল আবেদীন বলেন, আমরা বলেছিলাম হাইকোর্ট ডিভিশন যে বেলটা দিয়েছেন আমরা সেটার কন্টিনিউশন চাই। আরো ১৫ দিন বাড়িয়েছে। 

Banglabid

অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, উনারা যদি ১৫ দিনের মধ্যে কিছু না করেন তাহলে ১৫ দিন পরে উনার বেল যেহেতু শেষ হয়ে যাবে তাই উনার সারেন্ডার করার রাষ্ট্রের আইনকে অপারগ করা হবে।

লিখিত আদেশ দেওয়ার পর প্রধান বিচারপতি এস কে সিনহা বিচার বিভাগ নিয়ে সবার মন্তব্য সম্পর্কে নিজের মতামতও তুলে ধরেন। অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, মাননীয় প্রধান বিচারপতি আদেশ প্রদানকালে একটি কথা পরিস্কারভাবে বলেছেন যে বিচার বিভাগ সরকারের কোনো অঙ্গ নয় এটা রাষ্ট্রের অঙ্গ। বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ। এবং বাংলাদেশের বিচার বিভাগ কারো আদেশ, নির্দেশ বা চাপে কাজ করছেন না। বিচার বিভাগ নিয়ে এমন কোনো কথা বলা ঠিক হবে না যেন জনগণের আস্থা নষ্ট হয়।

অতিরিক্ত এটর্নি জেনারেল বলেছেন, বিচার বিভাগের মর্যাদাহানি হয় এমন বক্তব্য না দিতে আইনজীবী, মন্ত্রীসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মির্জা ফখরুলের জামিনের মেয়াদ ১৫ দিন বেড়েছে

পরবর্তী

মির্জা ফখরুলের জামিনের মেয়াদ ১৫ দিন বেড়েছে

পরবর্তী

‘মুজিব’ এক সুপার হিরোর সচিত্র জীবনী

‘মুজিব’ এক সুপার হিরোর সচিত্র জীবনী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT