চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মির্জা ফখরুলের কথাবার্তা অসংলগ্ন: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যর্থ রাজনীতিক মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: মির্জা ফখরুল আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ; তার কথাবার্তা অসংলগ্ন সংলাপ।

শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সাথে সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে যৌথসভার পূর্বে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

কাদের বলেন: বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। বিদেশীদের কাছে নালিশ করা ছাড়া এখন আর তাদের কোনো অবলম্বন নেই। বিদেশীদের কাছে নালিশ করা তাদের পুরানো অভ্যাসের পুনরাবৃত্তি। তবে জাতীয় নির্বাচনে অংশ নেয়ায় তাদেরকে ধন্যবাদ।

‘আওয়ামী লীগের নেতাকর্মীরা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ ছিলো বলেই মহাজোট মহাবিজয় অর্জন করতে পেরেছে। এবারের নির্বাচনে আওয়ামী লীগে বিদ্রোহ পরিলক্ষিত হয়নি। বিজয়ে এটাই বড় সোপান। স্মরণকালে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের প্রায় সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত থাকলেও নির্বাচনকালীন নেতৃত্বের ঘাটতি হয়নি বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের মহাবিজয়ের উৎস জনগণ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন: নির্বাচনে জনগণ ছিলো চালিকাশক্তি। আমরা জনগণকে ধন্যবাদ জানাই।

এ সময় তিনি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অভিনন্দন জানান।

১৯ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে বিজয় উৎসব করা হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দীন নাসিম, বিএম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুরসহ অনেকে।

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদেরবিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়ার ফলোঅন এড়ানোর লড়াই

পরবর্তী

সৈয়দ আশরাফ পরিচ্ছন্ন পলিটিশিয়ান ছিলেন: ওবায়দুল কাদের

পরবর্তী

সৈয়দ আশরাফ পরিচ্ছন্ন পলিটিশিয়ান ছিলেন: ওবায়দুল কাদের

কেরালা-সাবারিমালা মন্দির-সহিংসতা

সাবারিমালা: সহিংসতায় ৩ দিনে গ্রেপ্তার ১৮শ’

সর্বশেষ

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বদনজর থেকে বাঁচার দোয়া: ইসলামের আলোকে গুরুত্ব, আমল ও করণীয়

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT