চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবারিমালা: সহিংসতায় ৩ দিনে গ্রেপ্তার ১৮শ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
কেরালা-সাবারিমালা মন্দির-সহিংসতা

বহু শতাব্দীর সংস্কার ভেঙে ভারতের কেরালার সাবারিমালা মন্দিরে দুই ‘নিষিদ্ধ বয়সের’ নারী প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে চলমান সহিংসতায় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ১১০ জন। এছাড়া কান্নুর জেলায় সহিংসতা প্রতিরোধের অংশ হিসেবে ৩৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার থেকে চলমান সহিংসতায় এ নিয়ে গ্রেপ্তার হয়েছে প্রায় ১৮শ’ জন।

তিন দিনে সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগ এনে পুলিশ নিজে বাদী হয়ে ৮শ’টিরও বেশি মামলা দায়ের করেছে বলে জানিয়েছে এনডিটিভি।

Banglabid

বুধবার গভীর রাতে ৩৯ ও ৪০ বছর বয়সী দুই নারী ব্যাপক বাধা এড়িয়ে সাবারিমালা মন্দিরে প্রবেশের পর থেকে নতুন উদ্যমে শুরু হওয়া সহিংসতার মাঝে বৃহস্পতিবার কেরালা রাজ্যজুড়ে বন্‌ধ ঘোষণা করে স্থানীয় বেশকিছু কট্টর ডানপন্থি সংগঠনের জোট সাবারিমালা কর্ম সমিতি।

তাদের এ বন্‌ধে সমর্থন দিয়েছে ডানপন্থি রাজনৈতিক দল বিজেপি এবং আরএসএস। ডানপন্থি কর্মীরা বন্‌ধ কার্যকর করতে গেলে বিশৃঙ্খলা চরম আকার ধারণ করে। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত কেরালার বিভিন্ন স্থানে এসব বিক্ষোভকারী ও পুলিশের মাঝে তীব্র সংঘর্ষ হয়েছে।

শতাব্দীর পর শতাব্দী ধরে কেরালার বিখ্যাত সাবারিমালা মন্দিরে ঋতুমতী নারীর (১০ থেকে ৫০ বছর বয়স) প্রবেশ একেবারেই নিষিদ্ধ ছিল। স্থানীয়দের বিশ্বাস, ওই মন্দিরের উপাস্য দেবী আয়াপ্পা একজন চিরকুমারী এবং পিরিয়ড হওয়ার বয়স হয়েছে এমন সব নারী ‘অপবিত্র’।

Reneta

এ বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে গত ২৮ সেপ্টেম্বর ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের দেয়া রায়ে ৫০ বছর বয়স পর্যন্ত নারী উপাসকদের প্রবেশের নিষেধাজ্ঞা বাতিল করা হয়।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ান প্রথম থেকেই সর্বোচ্চ আদালতের রায়কেই সমর্থন দিয়ে গেছেন এবং চলমান সহিংসতায়ও তিনি সেই রায় কার্যকরের চেষ্টাই করে যাচ্ছেন।কেরালা-সাবারিমালা মন্দির-সহিংসতা

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, শনিবার সকালেও কেরালার থালাসেরি শহরে একটি পতাকা মিছিল নস্যাৎ করে দিয়েছে পুলিশ। থালাসেরি ধর্মীয় সংবেদনশীল একটি শহর। বন্‌ধ ঘোষণার পর বৃহস্পতিবারই এখানে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজ্য মুখ্যমন্ত্রীর জন্মস্থান এটি। তারপরও পিনারায়ি এখানে কোনো কট্টরপন্থি আন্দোলনকে প্রশ্রয় দিচ্ছেন না।

চলমান পরিস্থিতি নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসেই দু’টো র‌্যালিতে ভাষণ দেবেন; একটি ১৫ জানুয়ারি কেরালায়, অন্যটি ২৪ জানুয়ারি ত্রিশুরে। তার দল কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপি সাবারিমালা নিয়ে তাদের অবস্থান শক্ত করতে ১৫ জানুয়ারি সচিবালয় অভিমুখে মার্চের পরিকল্পনা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেরালা-মন্দিরকেরালার সাবারিমালা মন্দিরসাবারিমালাসাবারিমালা মন্দির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৈয়দ আশরাফ পরিচ্ছন্ন পলিটিশিয়ান ছিলেন: ওবায়দুল কাদের

পরবর্তী

আওয়ামী লীগকে অনেক বদলে যেতে হবে

পরবর্তী
বাংলাদেশে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা, লজ্জাজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগকে অনেক বদলে যেতে হবে

দর্শকেই ভরসা রাখছেন জয়া

সর্বশেষ

‘অতল’-এর প্রিমিয়ার এতো অসাধারণ হবে কল্পনাতেও ছিলো না

আগস্ট ২৪, ২০২৬

ব্রাজিলের প্রতিনিধি দল প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে: বাফুফে

আগস্ট ২৪, ২০২৬

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT