চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে মিরচি মিউজিক অ্যাওয়ার্ড পেলেন জুলফিকার রাসেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ২৩, মার্চ ২০১৮
বিনোদন
A A
জুলফিকার রাসেল

দুই বাংলার অন্যতম গীতিকবি জুলফিকার রাসেল। ৭ মার্চ সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত জমকালো মিরচি মিউজিক অ্যাওয়ার্ডস (বাংলা) আসরে সবাইকে ছাপিয়ে ২০১৭ সালের সেরা আধুনিক বাংলা গানের পুরস্কার জিতে নিয়েছেন এই গীতিকবির গান। নচিকেতার গাওয়া এই গানটির নাম ‘সবুজ ছিল’। যা স্থান পেয়েছিল আশা অডিও থেকে প্রকাশিত নচিকেতার একক ‘বেঁচে থাকার মানে’ অ্যালবামটিতে। অ্যালবামের সবগুলো গান লিখেছেন জুলফিকার রাসেল।

৭ মার্চের অনুষ্ঠানে গানটির শিল্পী নচিকেতা ও গীতিকবি জুলফিকার রাসেল উপস্থিত না থাকার কারণে সেদিন সেরা গানের ট্রফিটি তাদের পক্ষ থেকে গ্রহণ করেন আরেক খ্যাতিমান ব্যক্তিত্ব অঞ্জন দত্ত। এদিকে গেল ২২ মার্চ সেই সম্মাননা ট্রফি হাতে পান জুলফিকার রাসেল। শুক্রবার (২৩ মার্চ) ট্রফি নিয়ে দেশে আসেন জুলফিকার রাসেল।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘বৃহস্পতিবার (২২ মার্চ) রাতে সংগীতায়োজক টুনাই দেবাশীষ গাঙ্গুলীকে সঙ্গে নিয়ে আশা অডিও’র কর্ণধার মহুয়া লাহিড়ী যখন ভারতের রেডিও মিরচি মিউজিক অ্যাওয়ার্ডস (বাংলা )-এর ট্রফিটি আমার হাতে তুলে দিলেন। দারুণ এক অনুভূতি হলো! দেশের বাইরে এটাই আমার প্রথম স্বীকৃতি। স্বাভাবিকভাবেই এই অনুভূতি অন্যরকম! তবে মঞ্চে সবার উপস্থিতিতে এই ট্রফিটি হাতে নিতে পারলে আরও বেশি ভালো লাগতো! নানা কারণে সেটা হয়নি। আমি কৃতজ্ঞতা জানাই গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে।’

Banglabid

জানা গেছে, মিরচি মিউজিক অ্যাওয়ার্ডস (বাংলা )-এর রীতি অনুযায়ী সেরা গান বা অ্যালবাম পুরস্কার পেলে শিল্পীর ট্রফি মঞ্চে দেওয়া হয়, অন্যরা উপস্থিত থাকলে তার সঙ্গে যুক্ত হন। এরপর গান সংশ্লিষ্ট গীতিকবি, সুরকার, সংগীতায়োজক, প্রযোজকের জন্য আলাদা আলাদা ট্রফি পাঠিয়ে দেওয়া হয় গানটির প্রযোজনা প্রতিষ্ঠানে। সেই নিয়মের মধ্য দিয়েই ২২ মার্চ ট্রফিটি হাতে পান জুলফিকার রাসেল।

এই আসরের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম কোনও গীতিকবি মিরচি মিউজিক অ্যাওয়ার্ডস (বাংলা) জিতে নিলেন। এর আগে গানে অবদানের জন্য বাংলাদেশ থেকে এই আসরে সম্মানিত হন একমাত্র রুনা লায়লা।

নচিকেতার গাওয়া এই গানটির নাম ‘সবুজ ছিল’:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জন দত্তজুলফিকার রাসেলভারতরুনা লায়লা
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

অপ্রচলিত বাজারে বাড়ছে পোশাক রপ্তানি

পরবর্তী

নয় বছর পর ফিরছেন ঊর্মিলা মাতোন্ডকার

পরবর্তী
চ্যানেল আই অনলাইন- ঊর্মিলা মাতোন্ডকার

নয় বছর পর ফিরছেন ঊর্মিলা মাতোন্ডকার

৩০ মার্চ প্রেক্ষাগৃহে আসছে গালিবের ‘কালের পুতুল’

সর্বশেষ

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬

স্পেলিং স্টার রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ১৯, ২০২৬

ক্রিয়েটরদের জন্য সুখবর নাকি বিভ্রান্তি, বদলে যাচ্ছে ইউটিউব ভিউ গণনা

আগস্ট ১৯, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: ডুলি

আগস্ট ১৯, ২০২৬

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT