চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের সমর্থনেই সাফল্য পেয়েছেন বৃষ্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৬ পূর্বাহ্ণ ২১, মে ২০১৮
বিনোদন
A A

চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার -২০১৮ প্রতিযোগিতার প্রথম রানার আপ সারওয়াত আজাদ বৃষ্টি। ১২ হাজার প্রতিযোগীকে টপকে এবারের আয়োজনে বৃষ্টি গ্র্যান্ড ফিনালেতে প্রথম রানার আপ হিসেবে জিতেছেন চার লক্ষ টাকা। পেয়েছেন রাতারাতি তারকাখ্যাতি। এতে করে বদলে গেছে তার জীবন। কিন্তু বৃষ্টি বলছেন, তিনি আগের মতোই আছেন!

তার ভাষায়, সাধারণ একটা মেয়ে ছিলাম তেমনই আছি। যোগ করে বলেন, কিন্তু ফোনটা আগের চেয়ে বেশি আসা শুরু হয়েছে। এই জিনিষটা বেশি দেখছি।

মায়ের সাথে বৃষ্টি

চ্যানেল আই অনলাইনকে বৃষ্টি বলেন, এখনকার জেনারেশন মুঠোফোনে বুঁদ হয়ে থাকে বেশি। কানে এয়ারফোন গুঁজে রাখে। কিন্তু আমার এসব অভ্যাস নেই। এই প্রতিযোগিতায় যুক্ত হওয়ার আগে বৃষ্টি চূড়ান্ত বিজয়ী ছিলেন ফ্যাশন হাউজ বিশ্বরঙ এর আয়োজনে একটি বিউটি কন্টেস্টে। সেখানে ২০১৭ সালে চ্যাম্পিয়ন ছিলেন তিনি।

Banglabid

প্রতিষ্ঠানটির হয়ে ফটোশুট আর র‍্যাম্প ছাড়া কোনো কাজ করেননি বৃষ্টি। এমনকি নাটকে কাজের অফার আসলেও বৃষ্টি করেননি। শেখার জন্য সময় নিচ্ছিলেন।

তারপরেই নিজেকে যুক্ত করেছেন চ্যানেল আই প্রেজেন্টস লাক্সের সুপারস্টার প্রতিযোগিতার সঙ্গে। বৃষ্টি বলেন, এখন আমি অভিনয়টা ভালোভাবে শিখতে চাই। ভালোভাবে অভিনয় করতে চাই। ভালো ভালো কাজ করতে চাই। এজন্য আমার একটু সময়ের প্রয়োজন হয়। তিনি বলেন, ফিল্মে যদি কাজে সুযোগ আসে, তার আগে নাটক দিয়ে নিজেকে তৈরি করতে চাই। এরপর কখনো যদি মনে করি নিজেকে একটু বাজিয়ে দেখা উচিত তখন ফিল্ম করবো। মূল উদ্দেশ্য হচ্ছে, অভিনয় করবো।

মাদারীপুর জেলার মেয়ে হলেও বৃষ্টির জন্ম বেড়ে ওঠা ঢাকাতে। দুই বোনের মধ্যের তিনিই বড়। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দ্বিতীয় বর্ষে।

Reneta

ক্লাস টুতে পড়াকালীন হিন্দোলে নাচ শিখেছেন বৃষ্টি, তারপর বাফায়। তবে মিডিয়ার কাজ করতে আসা কিংবা যেকোনো প্রযোগিতায় অংশ নেয়াটা মায়ের কারণেই।

বৃষ্টি বলেন, আমার মা (শিরিয়া খানম) সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন। গান করতেন, খেলাধুলা করতেন, রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। আম্মু চাইতো আমি লেখাপড়ার পাশাপাশি মিডিয়াতে একটা জায়গা করে নেই। মায়ের সাপোর্ট পেয়েছি বলেই এতদূর এসেছি।

তিনি বলেন, কিন্তু আমার বাবা মনে করতেন লেখাপড়ায় ক্ষতি হবে। মা এবং আমার মামা মিলেই আমাকে উৎসাহ দিতেন। বড় হওয়ার পর চ্যানেল আই-লাক্স সুপারস্টার প্রযোগিতায় অংশ নিতে চেয়েছিলাম। মা বলেছিলেন, আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও তারপর। নইলে বাবা মন খারাপ করবে। চান্স পাওয়ার পর বুলবুল টুম্বা আপুর কাছ থেকে র‍্যাম্প শিখে নেই। চার মাসের কোর্স করেছি। এছাড়া সংবাদ পাঠিকা হওয়ার ইচ্ছে ছিল, সেটিরও কোর্স করেছিলাম গত বছর। চ্যানেল আইতে একটি সিভিও জমা দিয়েছিলাম।

বৃষ্টি বলেন, আমি মোটামুটি শিখেই চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। কিছু না হলেও মন খারাপ করতাম না। আর্মিতে যাওয়ার ইচ্ছে ছিল। লাক্সের সঙ্গে থাকার পরেই দেখলাম শৃঙ্খল জীবন যাপন করতে পারছি, কিছু শিখতে পারছি; এটা খুব ভালো লাগছিল। যারা আমাদের গ্রুমিংয়ে ক্লাস করিয়েছিলেন আফসানা মিমি আপু, আজরা আপু তাদের সংস্পর্শ পেয়েছি। ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। মূলত শেখার ইচ্ছে নিয়েই এই প্লাটফর্মে আসা। আগামীতে নিজেকে মেলে ধরতে চাই। ভালো ভালো কাজ করতে চাই। সবার সহযোগিতা ও দোয়া চাই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইবৃষ্টিলাক্স সুপারস্টারলিড বিনোদন
শেয়ারTweetPin8
পূর্ববর্তী

রসালো লিচুতে ছেয়ে গেছে জামালপুরের বাগানগুলো

পরবর্তী

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় এফবিআইয়ের ‘গুপ্তচরবৃত্তি’ তদন্ত করবে বিচার বিভাগ

পরবর্তী
ডোনাল্ড ট্রাম্প-মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-ট্রাম্পের নির্বাচনী শিবির-এফবিআই

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় এফবিআইয়ের ‘গুপ্তচরবৃত্তি’ তদন্ত করবে বিচার বিভাগ

রোনালদো, সালাহকে হারিয়ে গোল্ডেন শু মেসির

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বিএনপির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে যা জানিয়েছেন মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আগস্ট ২০, ২০২৬

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান-সুনেরাহ!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT