চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাসব্যাপী রুহ্ আফজা তৃপ্তিময় রামাযান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১৮, মে ২০১৮
লাইফস্টাইল
A A

বছর ঘুরে ফের শুরু হয়েছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। এই মাসে চলন বলনে মুসলমানদের মধ্যে যেমন বিরাট পরিবর্তন দেখা যায়, তেমনি খাদ্যাভ্যাসেও আসে পরিবর্তন। সারাদিন উপোস শেষে ইফতারের সময় টেবিলে থাকে রং বাহারি সব খাবার। তবে যতো অভিজাত খাবারই থাকুক না কেনো ইফতারের টেবিলে সবার প্রথম পছন্দ শরবত বা বিভিন্ন ফলের জুস।

এমন স্বাস্থ্য সচেতন মানুষদের কথা বিবেচনা করেই চ্যানেল আই অনলাইন প্রথমবার নিয়ে এলো বিভিন্ন ফল দিয়ে তৈরি স্বাস্থ্যসম্মত শরবত বা ফলের রেসেপি। যে অনুষ্ঠানটির নাম ‘রুহ আফজা তৃপ্তিময় রামাযান’। সারাদিন উপোস থাকার পর ক্লান্তি দূর করতে ইফতারে এক গ্লাস ঠাণ্ডা শরবত প্রাণতো জুড়াবেই, সেই সাথে সুস্বাস্থ্যও নিশ্চিত করবে।

রুহ্ আফজা তৃপ্তিময় রামাযান অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন নুসরাত শারমিন, আফরিন আপ্পী ও সিনথিয়া

রমজানের শুরুর দিন থেকেই বিভিন্ন টেলিভিশনে এই মাসকে ঘিরে শুরু হয় নানা ধরনের অনুষ্ঠান। কিন্তু প্রথমবারের মতো এবার অনলাইন পোর্টালেও দেখা যাবে রমজান উপলক্ষ্যে ভিজ্যুয়াল অনুষ্ঠান। টেলিভিশন প্রোডাকশন মানের এমন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে চ্যানেল আই অনলাইন। স্বল্প সময়ে ঘরে থাকা ফল ফলাদি দিয়ে কীভাবে স্বাস্থ্যসম্মত ও আকর্ষণীয় জুস তৈরি করা যায়, প্রতিদিনের ‘রুহ্ আফজা তৃপ্তিময় রামাযান’ অ্যাপিসোডে সেটাই দেখানো হবে।

লাচ্ছি, সল্টি লাচ্ছি, খেজুরের লাচ্ছি, , ক্যারট আপেল জুস, ব্যানানা স্মুদি, পিন্ক লেডি, ফ্রুট ক্রাস, কোলাডা, মিল্ক সেক লাচ্ছি, সামার কুল, প্যাভিলিয়ন পাঞ্চ, মিন্ট লেমোনেড, পাপাইয়া মিল্ক সেক, লেমন পাইনেপেল জুস, কিউকাম্বার লেমন মিন্স জুস, তরমুজ ও কমলার জুস(মকটেল), গুড়া দুধের ম্যাংগো স্মুদি,ডালিম ও আপেলের জুস, শাহী বাদামী শরবতসহ এরকম মোট ত্রিশটি রেসেপি রমজানের পুরো মাসজুড়ে চ্যানেল আই অনলাইনের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেখানো হবে যথাক্রমে বিকাল সাড়ে চারটায়।

তাহমিনা শারমিন রুমকীর পরিকল্পনা ও পরিচালনায় মাসব্যাপী রুহ্ আফজা তৃপ্তিময় রামাযান অনুষ্ঠানটি উপস্থাপনায় আছেন নুসরাত শারমিন, সিনথিয়া, আফরিন আপ্পী, ও সেফ মাসুম আহমেদ। অনুষ্ঠানটির সম্পাদনার কাজে আছে ভাইসব মিডিয়া। অনুষ্ঠানটি নিয়ে চ্যানেল আই অনলাইনের পাঠকদের আছে মতামত জানানোরও সুযোগ।

অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় তাহমিনা রুমকি

অনুষ্ঠানটির পরিকল্পনা জানিয়ে তাহমিনা শারমিন রুমকী বলেন: টেলিভিশনে রমজান কেন্দ্রিক প্রচুর কুকিং অনুষ্ঠান হয়। যার দর্শক সংখ্যা প্রচুর। আবার টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্লাটফর্মগুলোতেও এখন দর্শকের জোঁক প্রবল। তো আমরা ভাবলাম ডিজিটাল প্লাটফর্মের এই দর্শকদের সামনে স্বল্প পরিসরে যদি রান্নার অনুষ্ঠান তুলে ধরা যায়। সেই ভাবনা থেকেই রুহ্ আফজা তৃপ্তিময় রামাযান অনুষ্ঠানটির কথা মাথায় এলো। অনলাইনে রান্নার অনুষ্ঠান করার চিন্তা মাথায় আসতেই শুরুতেই ইফতারের কথা মাথায় এলো। চিন্তা করলাম, ইফতারে মানুষ প্রথম যা খেতে চায় সেটা অবধারিত ভাবে শরবত বা জুস। আর এটা কম সময়েও নির্মাণ করা সম্ভব। এমন প্ল্যান নিয়ে কথা বলতেই আমাকে সমর্থন করলেন চ্যানেল আই ও চ্যানেল আই অনলাইনের উর্ধ্বতন কর্মকর্তারা। ফলে এ ধরনের অনুষ্ঠান প্রথমবার অনলাইনে করতে আমি উদ্যোগী হই। আর স্পন্সর হিসেবেও পাশে পেয়ে গেলাম হামদর্দকে। এরজন্য হামদর্দের ডিরেক্টর কাজী মানসুর-উল-হকের প্রতি কৃতজ্ঞ। এখন শুধু দর্শকের ফিডব্যাক পাওয়ার প্রতীক্ষায় আছি। ভালো ফিডব্যাক পেলে অনলাইনে এমন অনুষ্ঠান নিয়মিত করার ইচ্ছ আছে।

ট্যাগ: জুসতৃপ্তিময় রামাযানরমজানশরবত
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

নাজিব রাজাকের বাড়ি থেকে বিলাসবহুল পণ্য আটক

পরবর্তী

সংখ্যালঘু নিপীড়ন বিএনপির পলিসি: ওবায়দুল কাদের

পরবর্তী
ফাইল ছবি

সংখ্যালঘু নিপীড়ন বিএনপির পলিসি: ওবায়দুল কাদের

‘পিকনিক’-এ ববি, সঙ্গী হচ্ছেন আরিফিন শুভ

সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT