চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাশরাফী থাকলেই চ্যাম্পিয়ন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
গত আসরে চ্যাম্পিয়ন মাশরাফী সাধুবাদ জানাচ্ছেন অন্যতম পারফর্মার গেইলকে

গত আসরে চ্যাম্পিয়ন মাশরাফী সাধুবাদ জানাচ্ছেন অন্যতম পারফর্মার গেইলকে

মাঠে গড়ানো আগের পাঁচ বিপিএল আসরে চারবার চ্যাম্পিয়ন দলের অধিনায়কের নাম মাশরাফী বিন মোর্ত্তজা। যিনি সাফল্য ফেরি করে টুর্নামেন্টের পাঁচ আসরে তিনটি দলকে চারটি শিরোপা এনে দিয়েছেন। ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটের আগে সে কথাই মনে করিয়ে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটের শুরুতে স্বাগত বক্তব্যে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের তামিম, সাকিবের মতো খেলোয়াড় আছে। একজনের কথা না বললেই নয়, সে হল মাশরাফী। কী করে যেন জিতে যায়। ও থাকলেই তারা চ্যাম্পিয়ন হয়।’

মাশরাফী গত আসরে রংপুর রাইডার্সে নাম লিখিয়েই দলটিকে প্রথম শিরোপার স্বাদ দেন। এবারও আইকন ক্যাটাগরি থেকে মাশরাফীকে ধরে রেখেছে রংপুরের ফ্র্যাঞ্চাইজি।

Banglabid

মাশরাফীর চ্যাম্পিয়ন নামা
বিপিএলের প্রথম আসর বসে ২০১২ সালে। বরিশাল বার্নার্সকে ফাইনালে হতাশ করে শিরোপা ঘরে তোলে মাশরাফীর ঢাকা গ্ল্যাডিয়েটর্স।

পরের আসরে ২০১৩ সালেও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের দলনেতা ছিলেন মাশরাফী। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ ছিল চিটাগং কিংস। মাশরাফীই উঁচিয়ে ধরেছিলেন চ্যাম্পিয়ন খেতাবের শিরোপাটি।

এক মৌসুম বিরতি দিয়ে ২০১৫ সালে তৃতীয় আসর মাঠে গড়ায় বিপিএলের তৃতীয় আসর। এবারও মাশরাফীর ফাইনাল প্রতিপক্ষ দলনেতা ছিলেন মাহমুদউল্লাহ। তবে দুজনের দলেই এসেছিল পরিবর্তন। মাহমুদউল্লাহ নাম লিখিয়েছিলেন বরিশাল বুলসে আর মাশরাফীকে দলে ভিড়িয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শিরোপা নির্ধারণী ম্যাচে শেষ হাসি সেই মাশরাফীর।

Reneta

বিপিএল-২০১৭তে সুসংগঠিত ও শক্তিশালীই দল গড়েছিল রংপুর। গেইল, চার্লস, ম্যাককালাম, বোপারার মত বিদেশি, সোহাগ গাজী, রুবেল, জিয়াউর, অপুদের মত দেশিরা, সঙ্গে ছিলেন সেই ‘মাশরাফী’। যোগফলে পঞ্চম আসরের শিরোপাটাও টাইগারগারদের ওয়ানডে অধিনায়কের হাতে ওঠে।

ব্যতিক্রম ছিল শুধু চতুর্থ আসর। ওই আসরে শিরোপা ঘরে তোলে সাকিবের ঢাকা ডায়নামাইটস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT