চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাশরাফীকে টি-টুয়েন্টিতেই বেশি দরকার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পঞ্চাশ ওভারের সদ্যগত ঢাকা প্রিমিয়ার লিগে অসাধারণ বোলিং করেছেন মাশরাফী। টি-টুয়েন্টির গত বিপিএলেও ছিলেন অনবদ্য। লাল বলের দীর্ঘ পরিসরের ক্রিকেটেও এ পেসারের তুলনা হয় না! কিন্তু আন্তর্জাতিক আঙিনায় খেলছেন কেবল ওয়ানডে। টি-টুয়েন্টি ক্রিকেট থেকে মাশরাফীর অবসর বছর পেরিয়ে গেলেও তাই জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এখনও সংক্ষিপ্ত ফরম্যাটে তার প্রয়োজনীয়তা দেখছেন।

জুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি ওয়ানডের পরিবর্তে হবে টি-টুয়েন্টি ফরম্যাটে। ফরম্যাট বদলে যাওয়ায় খেলা হচ্ছে না মাশরাফীর। ওয়ানডে অধিনায়ককে অপেক্ষা করতে হবে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজ পর্যন্ত।

জুনের শেষ সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সেখানে ক্যারিবীয়দের বিপক্ষে রয়েছে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ।

Banglabid

২০০৯ সালের পর টেস্ট খেলা না হলেও সাদা পোশাকে ফেরার ইচ্ছা আছে মাশরাফীর। যে কারণে গত মৌসুমে জাতীয় লিগে খেলেছেন, নিজেকে প্রমাণও করেছেন। মঙ্গলবার খুলনায় শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের শেষ রাউন্ডে খেলবেন সাউথ জোনের হয়ে। মাশরাফী দীর্ঘ পরিসরের খেলা চালিয়ে যাওয়াতেই উঠে আসল টেস্ট প্রসঙ্গটিও।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে মাশরাফীকে নিয়ে কিছু ভাবা হচ্ছে কী? নির্বাচক  মিনহাজুল বললেন, ‘এটা পুরোপুরি ওর এবং বিসিবির ব্যাপার। আমাদের যেটা নির্দেশ দেয়া হবে, ওভাবে আগাব। মাশরাফী যদি টেস্ট খেলতে চায় তাহলে খেলবে। কিন্তু আমরা চাচ্ছি, টি-টুয়েন্টিতে ও ফিরুক, ওখানে ওকে আমাদের বেশি দরকার।’

‘একজন ক্রিকেটার একটা ফরম্যাট থেকে অবসরে চলে গেলে সেটা বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হয়। তারপরও মাশরাফী ফিরতে চাইলে ওর বর্তমান পারফরম্যান্স চিন্তা করে বিবেচনা করা হবে।’ যোগ করেন মিনহাজুল।

Reneta

২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে সবশেষ টেস্ট খেলেছিলেন মাশরাফী। বাংলাদেশ দল আরেকবার যখন ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি নিচ্ছে, তখনও আলোচনায় মাশরাফী। এই পেসারের টেস্ট দলে ফেরার ইচ্ছা আছে, বোর্ড চাইলে নির্বাচকরাও পারফরম্যান্স বিচারে দলে জায়গা করে দিতে প্রস্তুত। যদি মাশরাফী আর কখনও টি-টুয়েন্টিতে ফিরতে চান না বলে বেশ কয়েকবার জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT