চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাশরাফি ভাইয়ের অভাব কেউ পূরণ করতে পারবে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বয়সে খুব বেশি ব্যবধান নেই মাশরাফি বিন মর্তুজার। তারপরও দলের সবার অভিভাবক তিনি। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমেরও অভিভাবকতুল্য মাশরাফি। টি-টুয়েন্টি ক্রিকেট থেকে মাশরাফির অবসরে কষ্ট হচ্ছে মুশফিকের। দেশে ফিরে সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘মাশরাফি ভাইয়ের অভাব কেউ পূরণ করতে পারবে না।’

শ্রীলঙ্কায় দীর্ঘ সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ শেষে শুক্রবার দুপুরে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে মুশফিকুর রহিম বলেন, ‘মাশরাফি ভাই আমাদের অনেক বড় অভিভাবক। তাকে আমরা মিস করব তো অবশ্যই। মাশরাফি ভাই টি-টুয়েন্টি ওভারঅল সব ক্রিকেটে যে অবদান রেখে গেছেন তা কেউই পূরণ করতে পারবে না। আমরা যারা টি-টুয়েন্টি দলে আছি তারা যদি ভালো করি ওনিই সবচেয়ে খুশি হবেন।’

শ্রীলঙ্কা সফরে মুশফিকের নেতৃত্বে বাংলাদেশ নিজেদের শততম টেস্ট ম্যাচে জয় পেয়েছে। ঐতিহাসিক ম্যাচে জয়ে গর্বিত মুশফিক। তিন ফরম্যাটেই লড়াকু ক্রিকেট দেখে অনুপ্রাণিত ভবিষ্যত বাংলাদেশ নিয়ে, ‘বিদেশ সফরে আমাদের টার্গেট ছিল ধারাবাহিকভাবে ভালো খেলার। প্রথম টেস্ট ভালো খেলতে পারিনি। পরের ম্যাচে অবিশ্বাস্যভাবে কামব্যাক করেছি। জুনিয়র-সিনিয়ররা মিলে যা পারফরম্যান্স দেখিয়েছি তা বিশাল অর্জন। টেস্ট ক্রিকেটে আমরা উন্নতি করছি এটি তারই প্রমাণ। বিশ্বক্রিকেটকে একটা সংকেত দেওয়ার ব্যাপার ছিল যে আমরা টেস্টে বিদেশের মাটিতেও ভালো করছি। শ্রীলঙ্কা সফরের সাফল্য আমাদের পরবর্তী সিরিজগুলোতে কাজে লাগবে।’

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলংকা সিরিজমুশফিকুর রহিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জয়ার ​‘বিসর্জন’ পেয়েছে জাতীয় পুরস্কার

পরবর্তী

‘সত্তা’ ৪৮টি ও ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ ৭৯টি প্রেক্ষাগৃহে

পরবর্তী
‘সত্তা’ ছবির দৃশ্যে শাকিব খান ও পাওলি দাম

‘সত্তা’ ৪৮টি ও ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ ৭৯টি প্রেক্ষাগৃহে

গণিতকে ভালোবেসে হাজারো ক্ষুদে শিক্ষার্থীর মিলনমেলা

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT