চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফির কুমিল্লা ও রিয়াদের বরিশালের ‘শিরোপা-যুদ্ধ’

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৭:৩৭ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল মঙ্গলবার। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘শিরোপা-যুদ্ধে’ মুখোমুখি হবে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং মাহমুদুল্লা রিয়াদের বরিশাল বুলস। ফাইনালে মাঠে নামার আগে দু’দলই শুনিয়েছে ট্রফি জয়ের কথা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর বরিশাল বুলস, এ ম্যাচ দিয়েই মঙ্গলবার শেষ হচ্ছে বিপিএল সিজন থ্রি। ফাইনাল ম্যাচের আগে সোমবার অনুশীলন করেনি দু’দলের কেউই। আলাদা আলাদা টিম হোটেলে সময় কেটেছে মাশরাফি-কায়েস-রিয়াদ-নাফিসদের।

লিগ পর্বে দু’বারের দেখায় এ দলের মধ্যে দু’বারই জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাই বলে ফাইনালে কি নির্ভার মাশরাফির দল?  কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, এখন দুই দলের জন্যই ডু অর ডাই ম্যাচ। আমরা ইনশাল্লাহ হোপফুল এবং পজিটিভ। আশা করি যে আমরা লাস্ট যতগুলো ম্যাচ পজিটিভলি খেলে জিতেছি সেভাবে খেলতে পারলে ভালো কিছু হবে।

Banglabid

শিরোপা যুদ্ধেও ভিক্টোরিয়ানদের অন্যতম ভরসা ক্যাপ্টেন মাশরাফি। পুরো টুর্নামেন্টেই দলকে চাঙ্গা রাখা ম্যাশের প্রশংসায় টিম-ম্যানেজমেন্ট।

দলটির কোচ মো সালাউদ্দিন বলেন, মাশরাফির সেই ম্যাট জেতানো ঝড়ো ইনিংস থেকে দলের ফ্লো এসেছে। ওই ইনিংসটাই আসলে আমাদের মমেন্টাম ঘুড়িয়ে দিয়েছে। টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট বলেন, আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ার যেভাবে পারফর্ম করছে বিশেষ করে রনি, যে সুযোগ পাচ্ছে সেই কাজে লাগাচ্ছে।

কুমিল্লার যেমন একজন ম্যাশই বদলে দিতে পারেন দৃশ্যপট, বরিশালের ‘পাওয়ার-ম্যান’ ক্রিস গেইলও তেমনই। কিন্তু দলকে ফাইনালের ওঠানোর আগেই ঢাকা ছেড়ে চলে গেছেন ক্যারিবীয় দানব। অবশ্য গেইল ছাড়াও বিগম্যাচ জিতেছে বরিশাল বুলস।

Reneta

বরিশাল বুলসের স্বত্বাধিকারী রিজওয়ান বিন ফারুক বলেন, খেলা না খেলাটা ইনজুরির উপর নির্ভর করে। মিরপুরের পিচ নিয়ে কিছুটা অস্বস্তির কথা শুনিয়েছেন বুলস ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। তিনি বলেন, মিরপুরে এত খেলা হয়েছে আর ওয়েদারও গ্লুমি। তবে আশা করি রোদ্রজ্জ্বল পরিবেশে ভালো পিচে ফাইনাল খেলতে পারবো।

মিরপুরের হোম অব ক্রিকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর বরিশাল বুলসের গ্র্যান্ড ফিনালে মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিলুপ্ত ছিটমহলে বিজয়ের প্রথম আমেজ

পরবর্তী

কীভাবে পরিষ্কার রাখবেন ল্যাপটপ-স্মার্টফোন

পরবর্তী

কীভাবে পরিষ্কার রাখবেন ল্যাপটপ-স্মার্টফোন

সিরাজগঞ্জে নসিমন-ট্যাংকলরি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT