চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মার্সিডিজতো আগেই কিনতে পারতাম, তাহলে ছবি করতে আসতাম না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

দেশব্যাপী চলছে জয়া আহসানের প্রথম প্রযোজিত ছবি ‘দেবী’। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। মুক্তির চার দিনেই বক্স অফিসে হইচই ফেলে দিয়েছে ছবিটি। শোনা যাচ্ছে, এরইমধ্যে ছবি নির্মাণের খরচও উঠিয়ে নিয়েছে ‘দেবী’!

সোমবার শোবিজ অঙ্গনের অতিথিদের জন্য ‘দেবী’র বিশেষ শো’র আয়োজন করেছিলেন প্রযোজক জয়া আহসান। যমুনা ব্লকবাস্টারে আয়োজিত এই শোতে উপস্থিত ছিলেন দেশের ছোট ও বড় পর্দার তারকারা। উপস্থিত ছিলেন ‘দেবী’র পরিবেশক ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

শো শুরুর আগে সবার উদ্দেশ্যে কথা বলেন তিনি। জানান,পরিবেশক হিসেবে যতটুকু আন্দাজ করতে পারছেন তাতে তিন দিনেই ‘দেবী’র খরচ উঠে এসেছে!

আব্দুল আজিজ তার বক্তব্যে জানান, ‘দেবী’র বাজেট কতো তা আমি এখনো জানি না। প্রডিউসার বলেনি। কিন্তু ছবি দেখে আমি আন্দাজ করতে পারি নির্মাণে কতো টাকা খরচ হয়েছে। সিনেমার বাজেট না জেনেই ডিস্ট্রিবিউটর হিসেবে বলছি, ‘দেবী’ গত কয়েক দিনে তার খরচ উঠিয়ে নিয়েছে।

ইতিমধ্যে ‘দেবী’ ব্যবসায়িক দিয়ে হিট করেছে জানিয়ে ছবির পরিবেশক আব্দুল আজিজ জয়া আহসানকে জিজ্ঞেস করেন, প্রথম ছবিই যেহেতু লাভ করেছে জয়ার কাছে আমার প্রশ্ন, এই টাকা দিয়ে তিনি কি একটি বাড়ি করবেন, নাকি গাড়ি কিনবেন?

এরপর মাইক্রোফোন দেয়া হয় জয়ার হাতে। উপস্থিত দর্শকের উদ্দেশ্যে স্টেজে দাঁড়িয়ে জয়া বলেন, মার্সিডিজ বা গাড়ি কিনলেতো আমি বহু আগেই কিনতে পারতাম। ছবি তৈরি করতে আসতাম না। অবশ্যই আমি আরেকটা ভালো ছবি তৈরি করবো।

সরকারি অনুদান ও অভিনেত্রী জয়া আহসানের প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’র প্রথম চলচ্চিত্র ‘দেবী’। অভিনব কৌশলে প্রচারণার জন্য চলচ্চিত্রপ্রেমীরা ছবিটি নিয়ে তীব্র প্রতীক্ষায় ছিলেন। ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, রানুর স্বামীর চরিত্রে আছেন অনিমেষ আইচ, নীলু চরিত্রে শবনম ফারিয়া এবং আহমেদ সাবেরের চরিত্রে আছেন ইরেশ যাকের।

ছবি: তানভীর আশিক

ট্যাগ: অনম বিশ্বাসঅনিমেষ আইচচঞ্চল চৌধুরীজয়া আহসানদেবীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পরীক্ষা বাতিল না হলে সব বিভাগে তালা ঝুলবে’

পরবর্তী

রাজনৈতিক কারণে নয়, মইনুল গ্রেপ্তার ব্যক্তি অপরাধে: কাদের

পরবর্তী

রাজনৈতিক কারণে নয়, মইনুল গ্রেপ্তার ব্যক্তি অপরাধে: কাদের

ব্যারিস্টার মইনুল হোসেন-মইনুলকে প্রথম শ্রেণির বন্দীর সুবিধা-জামিন

মইনুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

সর্বশেষ

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

হাওরে পতিত জমিতে আউশ, বাড়ছে সম্ভাবনা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT