চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্শাল আর্টের ছবি নিয়েই ফিরছেন ওস্তাদ জাহাঙ্গীর আলম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

নব্বই দশকের শেষ দিক থেকে শুরু করে গেল দশকের শুরুর দিক পর্যন্ত ‘মার্শাল আর্ট’ নির্ভর ছবি করে বাংলা চলচ্চিত্রে নতুনধারা তৈরি করেছিলেন যিনি, সেই ওস্তাদ জাহাঙ্গীর আলমের কথা মনে আছে?

ক্যারাটে মাস্টার, লড়াকু, মাস্টার সামুরাই, পেশাদার খুনী, কুংফু কন্যা, কুংফু নায়ক, ওস্তাদ সাগরেদ, প্রেমিক রংবাজ এসব ছবি করে তুমুল জনপ্রিয়তাও পেয়েছিলেন। ২০০০ সালের পরবর্তী সময়ে চলচ্চিত্রে যখন অশ্লীলতা গ্রাস করে তখন তিনি ধীরে ধীরে দূরে সরে যান চলচ্চিত্র থেকে। দীর্ঘ বিরতি ভেঙে আবার চলচ্চিত্রে ফিরছেন একসময়ের জনপ্রিয় ‘মারকাটারি’ চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক ওস্তাদ জাহাঙ্গীর আলম। আবারও তিনি মার্শাল আর্টের ছবি নিয়ে চলচ্চিত্রে কামব্যাক করছেন।

আট বছর আগে ওস্তাদ জাহাঙ্গীর আলম কক্সবাজার কলাতলীতে একটি রিসোর্ট চালু করেছেন। বর্তমানে তিনি সেখানেই আছেন। মুঠোফোনে কক্সবাজার থেকে মঙ্গলবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে চলচ্চিত্রে ফেরার কথা জানান তিনি।

চলচ্চিত্রে ফিরছেন জানিয়ে তিনি বলেন, শিগগির আবার চলচ্চিত্রে আসছি। ওস্তাদ জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে নতুন ছবির গল্প ও চিত্রনাট্যের কাজ চলছে। জানুয়ারি মাসের শুরুতেই ছবির কাজ শুরু হবে। ছবির গল্পে মার্শাল আর্টকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘ডিজিটাল প্রেম’। আমি নিজেই প্রযোজনা, পরিচালনা এবং অভিনয় করবো। ডিসেম্বরে বাকি শিল্পীদের চূড়ান্ত করবো।

তিনি বলেন, মার্শাল আর্টের ছবি বানাতে পারলে চলবে। সেখানে শিক্ষামূলক ও ফ্যামিলি ড্রামা রাখলে চলবে। যেখানে থেকে মানুষ বিনোদন পাবে এবং আত্মরক্ষার কৌশল জানতে পারবে। আমি এর আগে ৪০টির মতো ছবি বানিয়েছি, সবগুলো ভালো চলেছিল।

মার্শাল অার্টে গ্র্যান্ড মাস্টার পেয়েছিলেন ওস্তাদ জাহাঙ্গীর অালম। তার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে মার্শাল আর্ট ছবি প্রতিষ্ঠিত ও তুমুল জনপ্রিয় হয়। বলা বাহুল্য, ওস্তাদ জাহাঙ্গীর অালমের হাত উঠে রুবেল, ইলিয়াস কোবরা, ড্যানি সিডাক, শাহিন অালম চলচ্চিত্রে মার্শাল আর্টের ব্যবহার শুরু করেন।

Reneta

চলচ্চিত্র থেকে দূরে সরে বেশ কয়েকবছর আমেরিকা ছিলেন ওস্তাদ জাহাঙ্গীর অালম। এরপর দেশে ফিরে রিসোর্ট ব্যবসা শুরু করেন, নাম ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট। পাশাপাশি জাতীয় মার্শাল আর্টের জাতীয় প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। সারাদেশে ৪০০-৫০০ মার্শাল আর্ট ক্লাব রয়েছে। সেখানে তিনি দেখভাল করেন, ট্রেনিং প্রদান করেন। এছাড়া চলচ্চিত্র প্রযোজক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত)।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওস্তাদ জাহাঙ্গীর আলমমার্শাল আর্টলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমেছে

মে ২৩, ২০২৬

বাংলাদেশে শিশু ও নারীর ওপর সহিংসতায় ইউনিসেফের গভীর উদ্বেগ  

মে ২৩, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ দিনের ঈদের ছুটি শুরু

মে ২৩, ২০২৬

ঈদ ফিরতি ট্রেনযাত্রা: ২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ২৩, ২০২৬

ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT