চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারুফ রসূল, একজন বিনয়ীর জন্মদিন এবং কিছু কথা…

মাহবুব রেজা মাহবুব রেজা
২:২৮ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২০
মতামত
A A

এক.
খুব বেশি দিনের পরিচয় না ওর সঙ্গে।
গণজাগরণের সময় আর দশজনের সঙ্গে ওকেও দেখতাম।
মাঝে মাঝে টেলিভিশনের পর্দায় কথা শুনতাম, মারাত্মকভাবে গুছিয়ে গুছিয়ে মনের গহীনের অব্যক্ত কথাগুলো ও উচ্চারণ করত- উচ্চারিত সেসব শব্দবন্ধ মাঝে মাঝে আমাকে তীব্রভাবে আন্দোলিতও করত।

এরপর বছরখানেক ধরে মেশাটা বেশি হয়েছে নানান কারণে। প্রকাশনা এবং সম্পাদনা সংশ্লিষ্ট বিষয়-আশয়ে মেশাটা হয়েছে, তখন আমি ওর ভেতরে আরেকটা সত্ত্বাকে খুব কাছে থেকে দেখেছি।
সেই সত্ত্বাটা কি?
সেটা হলো, ও মনে প্রাণে লেখালেখিটাকে পরম আত্মীয় বানিয়ে ফেলেছে- সম্ভবত সে তার জীবনের চেয়ে বেশি ভালবেসে ফেলেছে একে।
পৃথিবীর কত শত বিষয় নিয়ে ওর সঙ্গে পক্ষে-বিপক্ষে কথা বলেছি।
এখনও বলি।
আড্ডা দেই।
ওকে বিরক্ত করি কিংবা নিজে বিরক্ত হই।
সে হাসে আমি দেখি।

ও আমার প্ররোচনায় ওর ছেলেবেলার অনেক কথা বলেছে আমাকে। আমি সেসব শুনে ওর ফেলে আসা ছেলেবেলার প্রতি আদ্র হই, মমতায় সিক্ত হই।
মনোযোগ দিয়ে শুনি সেসব।

Banglabid

ওর ছেলেবেলার কথা শুনে আমার সামনে যে কটা দৃশ্য ভেসে ওঠে তার মধ্যে একটা হল,
ছেলেবেলার একলা থাকার একাকী দিন।
বাসার রান্নাঘরে শুয়ে শুয়ে একটা স্কুল পড়ুয়া ছেলে জানালা দিয়ে বিশাল আকাশ দেখছে। বড় নিঃসঙ্গতায় বেদনার সঙ্গে আকাশের দিকে একমনে তার তাকিয়ে থাকা।
ওর কথা শুনতে শুনতে আমি আমার ছেলেবেলায় হারিয়ে যেতাম আর আমার মনে নিজেরই অজান্তে উচ্চারিত হতো, আহারে…

দুই.
আমি জনসম্মুখে সচরাচর খুব একটা আবেগ-ফাবেগ দেখাই না।
বরং তা চেপে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।
বউ ছেলেমেয়ে, ভাইবোন ছাড়া এই নগরে আমার আপনজনের সংখ্যা নিতান্তই হাতে গোনা।
মহাত্মা ধ্রুব এষ- একমাত্র মানুষ যাকে আমি জ্ঞান করি।
মান্য করি।
পছন্দ করি।
অপছন্দ করি।
গত ৩২ বছরের পেশাগত জীবনে এরকম আরও দু’চারজন মানুষ হয়ত আমার আছে যাদের আমি মেনে চলি।
কয়েক বছরের পরিচয়ে ও সেই জায়গাটা করতে পেরেছে- হয় এটা ওর সফলতা না হয় আমার দুর্বলতা। ওর সঙ্গে কি সাহিত্য, কি গান, কি চলচ্চিত্র, কি ইতিহাস, কি পুরাণ, কি রসিকতা- সব বিষয়ে কথা বলে সজীব হওয়া যায়। ওর সঙ্গে দেখা হলে আমার মধ্যে আড্ডা দেয়ার লোভটা প্রজাতন্ত্রের ঘুষখোর কর্মকর্তার মতো উদগ্রীব হয়ে ওঠে।

আমার কাছে ওর সবচেয়ে যে বিষয়টা সবচেয়ে পছন্দের সেটা হলো ওর দুকূল প্লাবী বিনয়।
দুর্বিনীত রকমের রকমের বিনয়ী এই ছেলেটার আজ জন্মদিন।

Reneta

মারুফ রসূল,জন্মদিনে আপনার জন্য আমার ভালোবাসা।
৩ মার্চ, ২০২০ ইং

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন্মদিনমারুফমারুফ রসূল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিম-স্বস্তির শুরুতে দুই ‘দুর্ভাগ্যে’র আউট

পরবর্তী

আন্তর্জাতিক উৎসবের অপেক্ষায় অমিতাভের ‘রিকশা গার্ল’

পরবর্তী

আন্তর্জাতিক উৎসবের অপেক্ষায় অমিতাভের ‘রিকশা গার্ল’

৭ হাজার রানেও প্রথম তামিম

সর্বশেষ

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT