চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ‘ভিকি ডোনার’ অভিনেতা ভূপেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

২০২০ সালে একের পর এক গুণী অভিনেতাদের হারাচ্ছে বলিউড! এবার ক্যানসারের কাছে পরাজিত হলেন ‘ভিকি ডোনার’ খ্যাত অভিনেতা ভূপেশ কুমার পাণ্ডে। তাকে হারিয়ে শোকার্ত বলিউড।

ফুসফুসে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন ন্যাশান্যাল স্কুল অফ ড্রামার এই মেধাবী ছাত্র। বুধবার এনএসডির তরফে টুইট বার্তায় ভূপেশের মৃত্যুর খবর জানানো হয়।

ন্যাশান্যাল স্কুল অফ ড্রামার তরফে টুইটারে ভূপেশকে শ্রদ্ধার্ঘ জানিয়ে লেখা হয়- ‘ভূপেশের মৃত্যুর খবর অত্যন্ত মার্মান্তিক। এনএসডি পরিবারের তরফে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি ওকে। ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করি’।

তার মৃত্যুর খবরে অভিনেতা মনোজ বাজপেয়ী, গজরাজ রাওরা সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার্ঘ জানান।

ক্যানসারের চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন ছিল ভূপেশের। তার এক বন্ধু ভূপেশের জন্য অর্থ সংগ্রহের কাজ করছিলেন। সেই বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অর্থ সাহায্য প্রার্থনা করেছিলেন মনোজ বাজপেয়ী। তিনি নিজেও পাশে দাঁড়িয়েছিলেন। গজরাজ রাও ২৫ হাজার টাকা দান করেন, প্রযোজক গুনিত মঙ্গা ২ লক্ষ টাকা অর্থ সাহায্য করেছিলেন প্রয়াত অভিনেতার চিকিৎসার উদ্দেশে।

থিয়েটারের দুনিয়ার পরিচিত মুখ, ন্যাশান্যাল স্কুল অফ ড্রামার ২০০১ সালের ব্যাচের ছাত্র ভূপেশ। অন্নু কাপুরের সহকারি চমন হিসাবে ‘ভিকি ডোনার’ ছবিতে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। এছড়াও হাজারো খাইশে এয়সি, দিল্লি ক্রাইম (ওয়েব সিরিজ), পরমানু : দ্য স্টোরি অফ পোখরান এ নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে গেছেন।

ট্যাগ: ২০২০ক্যানসারবলিউডভিকি ডোনারমনোজ বাজপেয়ীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: মৃতের সংখ্যা কমলো

পরবর্তী

ঢাকা ওয়াসার এমডি তাকসিমের পুনঃনিয়োগ বৈধতা চ্যালেঞ্জ করে রিট

পরবর্তী
বিচারপতি

ঢাকা ওয়াসার এমডি তাকসিমের পুনঃনিয়োগ বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ছোট হয়ে এলো অনূর্ধ্ব-১৯ দল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ভিসা বাতিলের ট্রাম্পের উদ্যোগের বিরুদ্ধে মার্কিন আদালতের রায়

আগস্ট ৩০, ২০২৬

নয়বারের শিরোপা জয়ীদের থামিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT