চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মান বাঁচাতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট কেনার অনুরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাধারণত যেটা করে না এখন সেটাই করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ক্রিকেটের স্বর্গভূমি নামে পরিচিত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের স্বত্বাধিকারী ক্লাবটি তাদের সদস্যদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট কিনে যেন ভরিয়ে তোলা হয় পুরো গ্যালারি। নইলে যে মান-সম্মান বাঁচে না তাদের! এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ।

শুক্রবার বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটা পাকিস্তানিদের জন্যও শেষ ম্যাচ হতে পারে যদি বুধবার নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় ইংল্যান্ড। সেক্ষেত্রে নির্বিঘ্নে সেমিতে চলে যাবে স্বাগতিকরা। সঙ্গে দারুণ শুরুর পর টুর্নামেন্টে পথ হারানো নিউজিল্যান্ডও সেমির পথে এগিয়ে থাকবে রানরেটের কল্যাণে। তখন শুক্রবারের ম্যাচটা বাংলাদেশ-পাকিস্তান দুদলের জন্যই হবে কেবল আনুষ্ঠানিকতা রক্ষার! কেননা, বাংলাদেশের সেমির স্বপ্নও শেষ হয়ে গেছে ভারতের কাছে হেরে।

নিউজিল্যান্ড হারলেও অবশ্য কাগজে-কলমের হিসাবে কিঞ্চিৎ সুযোগ থাকবে পাকিস্তানের। সেক্ষেত্রে বাংলাদেশকে কেবল হারালেই চলবে না তাদের, হারাতে হবে আগে ঘটেনি এমন অসম্ভব কোনো ব্যবধানে। তাতেও সেমির সুযোগ না মেলারই কথা, কারণ কিউইদের তুলনায় রানরেটে যোজন যোজন পিছিয়ে সরফরাজ আহমেদের দল। দুদলের পয়েন্ট একই হলেও তখন রানরেট সেমিতে তুলে দেবে কিউইদেরই।

Banglabid

বুধবারের ম্যাচের পরিস্থিতি আগে দেখে পরে টিকিট কেনার সিদ্ধান্ত নিতে পারেন বাংলাদেশ-পাকিস্তানি সমর্থকরা। যদি ইংল্যান্ড জিতেই যায় তাহলে টিকিট কেনায় ভাটা পড়ার আশঙ্কাই বেশি।

এমনটা ঘটলে ভীষণরকম ভাবমূর্তি সংকটে পড়ে যেতে পারে এমসিসি। বুধবার পর্যন্ত শুক্রবারের ম্যাচের টিকিট বিক্রির হার আশঙ্কাজনক হারে কম! অর্ধেক টিকিটও বিক্রি হয়নি। অথচ লর্ডসে ম্যাচ হয়েছে কিন্তু দর্শক নেই এমন নজির নিতান্তই কম!

এই ম্যাচ নিয়ে বেশ আশাতেই ছিল এমসিসি। বাংলাদেশ-পাকিস্তানের পূর্ব বৈরিতা, মাঠে দুই দলের জমজমাট লড়াই, উপমহাদেশীয় দর্শকদের শোরগোল মিলিয়ে পূর্ণ গ্যালারিই আশা করেছিল লর্ডসের মালিক ক্লাব। কিন্তু বাস্তবে তার উল্টোটা হওয়ায় সুনাম খোয়ানোর শঙ্কায় ক্লাবটি।

Reneta

তাই মাঠ ভরাতে সদস্যদেরকেই ভরসা মানছে এমসিসি। এই সদস্যদের বেশিরভাগই বয়স্ক ব্যক্তি, টেস্ট ও দ্বি-পাক্ষিক সিরিজগুলো সাধারণত তারা বিনামূল্যেই দেখেন। তবে বিশ্বকাপ উপলক্ষে তাদের অনুরোধ করা হয়েছে ৪৫ পাউন্ডে টিকিট কেনার জন্য। আশে পাশের স্কুল শিক্ষার্থী ও স্থানীয়দেরও খেলা দেখার জন্য অনুরোধ জানিয়েছে ক্লাবটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশলর্ডস ক্রিকেট গ্রাউন্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভবনের পার্কিংয়ের জায়গায় অন্য কিছু থাকলে অপসারণের নির্দেশ

পরবর্তী

প্রশংসা পাচ্ছে ‘আব্বাস’-এর লাল মোরগের ঝুঁটি

পরবর্তী

প্রশংসা পাচ্ছে ‘আব্বাস’-এর লাল মোরগের ঝুঁটি

ফাইল ছবি

হজযাত্রীরা যেন প্রতারণা ও ভোগান্তির শিকার না হন

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT